• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
টপ নিউজ
ঈদযাত্রা: শেষ কর্মদিবসে ঘরমুখো মানুষের চাপ সাবেক সংসদ সদস্য সাইফুলসহ ৬ জনের মৃত্যুদণ্ডের পূর্ণাঙ্গ রায় প্রকাশ উপনির্বাচন: বগুড়া-৬ আসনে প্রচারণা শুরু ঈদে ১০ দিন বন্ধ থাকবে হিলি স্থলবন্দরের আমদানি-রপ্তানি র‍্যাব বিলুপ্তি চেয়ে প্রধানমন্ত্রীকে এইচআরডব্লিউ, অ্যামিনেস্টির চিঠি হাইকোর্টে মামলা করলেন সংসদ নির্বাচনে পরাজিত ৩৫ প্রার্থী ইরান যুদ্ধে এখন পর্যন্ত যুক্তরাষ্ট্রের ব্যয় ১২ বিলিয়ন ডলার: হোয়াইট হাউস ঈদ ছুটিতেও সচল চট্টগ্রাম বন্দর, জ্বালানি খালাসে বিশেষ টিম গণভোট ইস্যুতে এনসিপি নেতাদের বক্তব্য ভুল: আইনমন্ত্রী ঢাবির নতুন ভিসি ওবায়দুল ইসলাম, ইউজিসি চেয়ারম্যান হলেন মামুন আহমেদ

র‍্যাব বিলুপ্তি চেয়ে প্রধানমন্ত্রীকে এইচআরডব্লিউ, অ্যামিনেস্টির চিঠি

নিজস্ব প্রতিবেদক    ১৬ মার্চ ২০২৬, ০৫:২৬ পি.এম.
ছবি: সংগৃহীত

র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব) বিলুপ্তি চেয়ে প্রধানমন্ত্রীকে চিঠি লিখেছে হিউম্যান রাইটস ওয়াচ (এইচআরডব্লিউ), অ্যামিনেস্টি ইন্টারন্যাশনালসহ ৯টি মানবাধিকার সংগঠন। যে চিঠি প্রধানমন্ত্রীকে পৌঁছাতে আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান এবং স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদের কাছে সোমবার (১৬ মার্চ) পৌঁছে দেওয়া হয়।

চিঠিতে স্বাক্ষরকারী অন্য মানবাধিকার সংগঠনগুলো হচ্ছে— ফর্টিফাই রাইটস, আর্টিকেল নাইনটিন, সিপেজি, সিভিকাসসহ ৯টি সংগঠন এ চিঠি লিখেছে।

চিঠিতে বলা হয়, প্রধানমন্ত্রী তারেক রহমান এবং তার দল বিএনপি সরকারের সামনে নানা গুরুত্বপূর্ণ চ্যালেঞ্জ রয়েছে। তবে এই সময়টিকে মানবাধিকার সুরক্ষায় দীর্ঘমেয়াদি সংস্কারের সুযোগ হিসেবে দেখছে আন্তর্জাতিক মানবাধিকার সংগঠনগুলো।

মানবাধিকার সংগঠনগুলোর মতে, শেখ হাসিনার শাসনামলে জোরপূর্বক গুম ও বিচারবহির্ভূত হত্যাসহ নানা ধরনের গুরুতর মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ ছিল। তাঁর পতনের পর এসব ঘটনার অনেকটাই কমে এলেও অন্তর্বর্তী সরকারের সময়েও রাজনৈতিক প্রতিপক্ষকে ইচ্ছামতো আটক এবং সাংবাদিক, ধর্মীয় সংখ্যালঘু ও সাংস্কৃতিক প্রতিষ্ঠানের ওপর হামলার মতো ঘটনা পুরোপুরি বন্ধ হয়নি।

চিঠিতে মানবাধিকার সুরক্ষায় প্রয়োজনীয় নীতিগত পদক্ষেপ ও আইনগত সংস্কারের জন্য কয়েকটি নির্দিষ্ট সুপারিশও দেওয়া হয়েছে। 

ভিওডি বাংলা/আরআর

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
কাল থেকে শুরু টানা ৭ দিনের ছুটি শুরু
কাল থেকে শুরু টানা ৭ দিনের ছুটি শুরু
খাল খনন কর্মসূচির উদ্বোধনে দিনাজপুরের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান
খাল খনন কর্মসূচির উদ্বোধনে দিনাজপুরের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান
প্রধানমন্ত্রী খাল খনন কর্মসূচির উদ্বোধন করবেন আজ
প্রধানমন্ত্রী খাল খনন কর্মসূচির উদ্বোধন করবেন আজ