• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
স্থানীয় সরকার নির্বাচন সেপ্টেম্বর-অক্টোবরে: সংসদে মির্জা ফখরুল আদাবর থানার ওসিকে কোপাল ছিনতাইকারীরা, গুলি চালাল পুলিশ অপ্রীতিকর পরিস্থিতিতে মোশাররফ-জুঁই, আসলে যা ঘটেছিল কলকাতায় হত্যা মামলায় জামিন, কারামুক্তির পথে আবুল বারকাত শিশুর মৃত্যু ঘিরে রণক্ষেত্র আদিতমারী, পুলিশ-সন্ত্রাসী সংঘর্ষে আহত ৩০ ১০ জেলায় সম্প্রসারিত হচ্ছে রেল সেবা: রেলমন্ত্রী পদ্মা সেতুর নিচ থেকে মাটি সরানো বন্ধ, গাছ লাগানো হবে: সেতুমন্ত্রী পরীমণির সঙ্গে অনৈতিক সম্পর্ক, বাধ্যতামূলক অবসরে এডিসি সাকলায়েন পরিচ্ছন্নতা কর্মীদের মাঝে স্বাস্থ্য কার্ড বিতরণ করলেন ডিএসসিসি প্রশাসক পল্লবীতে গোলাগুলি, সন্ত্রাসী ‘টান আকাশ’ গ্রেপ্তার

সুন্দর নির্বাচন করে জাতির কাছে ওয়াদা পূরণ করেছি: সিইসি

নিজস্ব প্রতিবেদক    ১৬ মার্চ ২০২৬, ০৩:৪১ পি.এম.
ছবি: সংগৃহীত

জাতির কাছে দেওয়া প্রতিশ্রুতি অনুযায়ী নির্বাচন কমিশন সুন্দর ও স্বচ্ছ নির্বাচন সম্পন্ন করতে সক্ষম হয়েছে বলে মন্তব্য করেছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এএমএম নাসির উদ্দিন।

সোমবার (১৬ মার্চ) রাজধানীর নির্বাচন কমিশন ভবনের বেজমেন্ট অডিটরিয়ামে অনুষ্ঠিত এক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানটি নারী দিবস উপলক্ষে ইউএনডিপি ও নির্বাচন কমিশনের যৌথ উদ্যোগে আয়োজন করা হয়েছিল, যেখানে নির্বাচনী প্রক্রিয়ায় নারীর অংশগ্রহণ বৃদ্ধির বিষয় আলোচনা করা হয়।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের এক মাস চার দিন পর অনুষ্ঠিত এই অনুষ্ঠানে কমিশনাররা নির্বাচন প্রক্রিয়া ও ফলাফলের বিষয়ে উপস্থিত কর্মকর্তাদের সঙ্গে সরাসরি মতবিনিময় করেন।

সিইসি বলেন, “ভোটের পর যে নানা অভিযোগ উঠে, তা রাজনৈতিক সাংস্কৃতির অংশ হিসেবে দেখা যায়। তবে আমরা চেষ্টা করেছি সুষ্ঠু ও নির্ভুল নির্বাচন আয়োজন করতে।”

তিনি আরও যোগ করেন, রাজনৈতিক দলগুলোকে অবশ্যই পদক্ষেপ নিতে হবে যাতে তাদের কমিটিতে ৩৩ শতাংশ নারীর অংশগ্রহণ নিশ্চিত করা যায়।

সিইসির আগে বক্তব্য দেন অন্যান্য কমিশনাররা। তারা বলেন, এবারের নির্বাচনে রাজনৈতিক দলগুলো আচরণবিধি অনুসরণ করার ফলে রাজনৈতিক সংস্কৃতিতে ইতিবাচক পরিবর্তন এসেছে। এছাড়া, কমিশনারদের মতে, সঠিক ও নির্ভুল ভোটার তালিকা প্রণয়নের মাধ্যমে নারী ভোটারের সংখ্যা আরও বৃদ্ধি পাবে।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নির্বাচন কমিশনার আনোয়ারুল ইসলাম সরকার ও কমিশনার আব্দুর রহমানেল মাছউদ।

ইউএনডিপির আবাসিক প্রতিনিধি স্টিফেন লিলারও নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন করার জন্য নির্বাচন কমিশনকে অভিনন্দন জানান।

ভিওডি বাংলা/এমএস 

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
পরিচ্ছন্নতা কর্মীদের মাঝে স্বাস্থ্য কার্ড বিতরণ করলেন  ডিএসসিসি প্রশাসক
পরিচ্ছন্নতা কর্মীদের মাঝে স্বাস্থ্য কার্ড বিতরণ করলেন ডিএসসিসি প্রশাসক
আদ্-দ্বীনের নির্বাহী পরিচালক হলেন অধ্যাপক জামালুন্নেসা
আদ্-দ্বীনের নির্বাহী পরিচালক হলেন অধ্যাপক জামালুন্নেসা
পবিত্র আশুরা উপলক্ষে ডিএমপির নিরাপত্তা বিষয়ক সমন্বয় সভা
পবিত্র আশুরা উপলক্ষে ডিএমপির নিরাপত্তা বিষয়ক সমন্বয় সভা