• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

গুইমারা

শহীদ জিয়া স্মৃতি সংসদের অফিস ভবন অবৈধভাবে বিক্রির অভিযোগ

খাগড়াছড়ি প্রতিনিধি    ১৬ মার্চ ২০২৬, ০১:৫৪ পি.এম.
ছবি: ভিওডি বাংলা

খাগড়াছড়ি জেলার গুইমারা উপজেলা-এর অন্তর্ভুক্ত ৫ নম্বর ওয়ার্ডে অবস্থিত শহীদ জিয়া স্মৃতি সংসদের অফিস ভবন অবৈধভাবে বিক্রি করে দেওয়ার গুরুতর অভিযোগ উঠেছে। অভিযোগ রয়েছে, কোনো ধরনের সাংগঠনিক সিদ্ধান্ত বা অনুমোদন ছাড়াই আইন অমান্য করে অফিস ভবনটি বিক্রি করা হয়েছে এবং ক্রেতা ইতোমধ্যে ভবনটি ভেঙে মালামাল নিয়ে গেছে।

স্থানীয় সূত্রে জানা যায়, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান-এর স্মৃতিকে কেন্দ্র করে গড়ে ওঠা এই অফিস দীর্ঘদিন ধরে এলাকার বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক কার্যক্রমের গুরুত্বপূর্ণ কেন্দ্র হিসেবে ব্যবহৃত হয়ে আসছিল। তবে বিগত ফ্যাসিস্ট সরকার আমলে নানা বাধা ও চাপের কারণে সংগঠনটিকে অফিসটি ব্যবহার করতে দেওয়া হয়নি। ফলে দীর্ঘ সময় ধরে ভবনটি পরিত্যক্ত অবস্থায় পড়ে ছিল।

পরবর্তীতে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) রাজনৈতিকভাবে শক্ত অবস্থানে আসার পর স্থানীয় নেতা-কর্মীরা সংগঠনগতভাবে অফিসটি পুনরায় সংস্কার করে ব্যবহার করার পরিকল্পনা গ্রহণ করেছিলেন বলে জানা গেছে। কিন্তু এরই মধ্যে কিছু ব্যক্তি আইন ও সাংগঠনিক নিয়ম অমান্য করে গোপনে অফিস ভবনটি বিক্রি করে দেয় বলে অভিযোগ উঠেছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, সম্প্রতি ক্রেতা লোকজন নিয়ে এসে অফিস ভবনটি ভেঙে ফেলে এবং ইট, টিনসহ বিভিন্ন মালামাল নিয়ে যায়। বিষয়টি প্রকাশ্যে আসার পর স্থানীয় নেতা-কর্মী ও এলাকাবাসীর মধ্যে তীব্র ক্ষোভ ও প্রতিক্রিয়া দেখা দিয়েছে। 

এলাকাবাসীর অভিযোগ, সংগঠনের কোনো সভা বা কমিটির অনুমোদন ছাড়াই এভাবে একটি গুরুত্বপূর্ণ সংগঠনের সম্পত্তি বিক্রি করা সম্পূর্ণ বেআইনি ও অনৈতিক। বিক্রির অর্থ কোথায় গেছে এবং কারা এর সঙ্গে জড়িত-তা দ্রুত তদন্ত করে বের করার দাবি জানিয়েছেন তারা।

এ বিষয়ে অভিযুক্ত ব্যক্তিদের বক্তব্য জানতে চেষ্টা করা হলেও প্রতিবেদন লেখা পর্যন্ত তাদের পক্ষ থেকে কোনো বক্তব্য পাওয়া যায়নি। স্থানীয়দের দাবি, ঘটনার সুষ্ঠু তদন্ত করে দায়ীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ এবং সংগঠনের ক্ষতিগ্রস্ত সম্পদের যথাযথ হিসাব নিশ্চিত করা।

ভিওডি বাংলা/আলমগীর হোসেন/আ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
খাল খনন কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
খাল খনন কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
বোনারপাড়া ইউনিয়নে ভিজিএফের চাল বিতরণ
বোনারপাড়া ইউনিয়নে ভিজিএফের চাল বিতরণ
হেল্প ডেক্সের উদ্যোগে ইফতার মাহফিল ও নতুন কমিটি গঠন
সারিয়াকান্দি হেল্প ডেক্সের উদ্যোগে ইফতার মাহফিল ও নতুন কমিটি গঠন