• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

বাতিল হলো আর্জেন্টিনা-স্পেন ফিনালিসিমা

স্পোর্টস ডেস্ক    ১৬ মার্চ ২০২৬, ১১:২৫ এ.এম.
ছবি: সংগৃহীত

মধ্যপ্রাচ্যের অস্থির রাজনৈতিক পরিস্থিতি ও যুদ্ধের উত্তোজনায় শেষ পর্যন্ত বাতিল হয়ে গেল আর্জেন্টিনা ও স্পেনের মধ্যকার বহুল আলোচিত 'ফিনালিসিমা' ম্যাচ। আজ এক আনুষ্ঠানিক বিবৃতিতে উয়েফা এই মেগা ইভেন্টটি বাতিলের চূড়ান্ত সিদ্ধান্ত জানায়।

পূর্বনির্ধারিত সূচি অনুযায়ী, আগামী ২৭ মার্চ কাতারের লুসাইল আইকনিক স্টেডিয়ামে ইউরোপ সেরা স্পেন ও লাতিন আমেরিকা সেরা আর্জেন্টিনার মুখোমুখি হওয়ার কথা ছিল। তবে যুক্তরাষ্ট্র-ইসরায়েলের হামলার বিপরীতে ইরানের পাল্টা হামলায় মধ্যপ্রাচ্যে যুদ্ধাবস্থা তৈরি হওয়ায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। উয়েফা ও কনমেবল নিরাপত্তার স্বার্থে ভেন্যু পরিবর্তনের প্রস্তাব দিলেও আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন (এএফএ) তা গ্রহণ করেনি।

উয়েফা তাদের বিবৃতিতে উল্লেখ করেছে, "কাতার আয়োজক কর্তৃপক্ষের সাথে দীর্ঘ আলোচনার পর আমরা একমত হয়েছি যে, বর্তমান ভূ-রাজনৈতিক পরিস্থিতিতে সেখানে ম্যাচটি আয়োজন করা সম্ভব নয়। আমরা বিকল্প ভেন্যুর প্রস্তাব দিয়েছিলাম, তবে কোনো প্রস্তাবই এএফএ-র কাছে গ্রহণযোগ্য মনে হয়নি।"

২০২২ সালে এই লুসাইল স্টেডিয়ামেই লিওনেল মেসি বিশ্বকাপের শিরোপা উঁচিয়ে ধরেছিলেন। দীর্ঘ বিরতির পর আবারও সেই মাঠে মেসির মুখোমুখি হওয়ার কথা ছিল স্প্যানিশ বিস্ময় বালক লামিনে ইয়ামালের। ফুটবল বিশ্ব এই দুই প্রজন্মের লড়াই দেখার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছিল। ২০২২ সালের ফিনালিসিমায় ইতালিকে ৩-০ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছিল আর্জেন্টিনা। তবে এবার যুদ্ধ পরিস্থিতির কারণে ট্রফি ধরে রাখার লড়াইটি মাঠে গড়ানোর আগেই সমাপ্তি ঘটল।

উল্লেখ্য, ২০২১ ও ২০২৪ সালে টানা দুবার কোপা আমেরিকা জিতে রেকর্ড ১৬ বার চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে আর্জেন্টিনা। অন্যদিকে, ২০২৪ ইউরো জিতে স্প্যানিশরা এই হাই-ভোল্টেজ ম্যাচে লড়াইয়ের যোগ্যতা অর্জন করেছিল।

ভিওডি বাংলা/আ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
নারী ক্রিকেটারদের জন্য বিসিবির নতুন টুর্নামেন্ট
নারী ক্রিকেটারদের জন্য বিসিবির নতুন টুর্নামেন্ট
জাতীয় ক্রীড়া পুরস্কারপ্রাপ্ত অ্যাথলেট শামিমা সাত্তার মিমু আর নেই
জাতীয় ক্রীড়া পুরস্কারপ্রাপ্ত অ্যাথলেট শামিমা সাত্তার মিমু আর নেই
বাংলাদেশকে বড় ব্যবধানে হারিয়ে সিরিজে সমতা ফেরাল পাকিস্তান
বাংলাদেশকে বড় ব্যবধানে হারিয়ে সিরিজে সমতা ফেরাল পাকিস্তান