• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

বিমানবন্দরের রানওয়ে থেকে কয়েক কোটি টাকার আইএলএস তার চুরি

কক্সবাজার প্রতিনিধি    ১৫ মার্চ ২০২৬, ০৩:৩৬ পি.এম.
ফাইল ছবি

কক্সবাজার বিমানবন্দরের রানওয়ে এলাকা থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ নেভিগেশন ব্যবস্থার ইন্সট্রুমেন্ট ল্যান্ডিং সিস্টেম (আইএলএস)–এর কয়েক কোটি টাকা মূল্যের তার চুরির ঘটনা সামনে আসায় ব্যাপক আলোড়ন সৃষ্টি হয়েছে। বিষয়টি প্রকাশ্যে আসার পর বিমান চলাচল নিরাপত্তা নিয়েও নতুন করে উদ্বেগ দেখা দিয়েছে।

সংশ্লিষ্ট সূত্রগুলো জানায়, কয়েক দিন আগে বিমানবন্দরের রানওয়ে সংলগ্ন এলাকা থেকে এসব মূল্যবান তার চুরি হয়। তবে ঘটনার পরপরই বিমানবন্দর কর্তৃপক্ষ বিষয়টি প্রকাশ না করে গোপন রাখার চেষ্টা করে বলে অভিযোগ উঠেছে। শনিবার বিষয়টি জনসমক্ষে এলে আলোচনার ঝড় ওঠে। এরপর রবিবার (১৫ মার্চ) এ ঘটনায় ব্যাখ্যা চেয়েছে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক)-এর সদর দফতর।

বেবিচকের এক কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে জানান, তার চুরির ঘটনাটি কয়েক দিন আগেই ঘটেছিল, কিন্তু বিমানবন্দর কর্তৃপক্ষ তা তাৎক্ষণিকভাবে সদর দফতরকে অবহিত করেনি। পরে শনিবার বিষয়টি জানাজানি হলে রবিবার আনুষ্ঠানিকভাবে ব্যাখ্যা চাওয়া হয়।

আইএলএস কী

ইন্সট্রুমেন্ট ল্যান্ডিং সিস্টেম (আইএলএস) একটি গুরুত্বপূর্ণ রেডিও নেভিগেশন প্রযুক্তি, যা কুয়াশা বা প্রতিকূল আবহাওয়ার সময় পাইলটদের নিরাপদে বিমান রানওয়েতে অবতরণে সহায়তা করে।

এর আগে কক্সবাজার বিমানবন্দরের রানওয়েতে গরু ও অন্যান্য প্রাণীর অবাধ বিচরণের খবর প্রায়ই সংবাদমাধ্যমে উঠে এসেছে। এবার ফ্লাইট অবতরণের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ নেভিগেশন ব্যবস্থার তার চুরির ঘটনায় বিমানবন্দরের নিরাপত্তা ব্যবস্থা নিয়ে আবারও প্রশ্ন উঠেছে। পাশাপাশি ঘটনাটি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে না জানিয়ে গোপন রাখার চেষ্টাও সমালোচনার জন্ম দিয়েছে।

এ বিষয়ে জানতে কক্সবাজার বিমানবন্দরের পরিচালক গোলাম মর্তুজা হোসেনকে একাধিকবার ফোন করা হলেও তিনি কোনো কল রিসিভ করেননি।

ভিওডি বাংলা/এমএস 

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
সাতক্ষীরা মেডিকেলে ৫৪ জন নিয়োগে অর্ধকোটি লেনদেন
সাতক্ষীরা মেডিকেলে ৫৪ জন নিয়োগে অর্ধকোটি লেনদেন
উত্তরাঞ্চলে ট্রাকে বাড়ি ফেরার পথে অজ্ঞান পার্টির খপ্পরে ৪ যাত্রী
উত্তরাঞ্চলে ট্রাকে বাড়ি ফেরার পথে অজ্ঞান পার্টির খপ্পরে ৪ যাত্রী
জিয়াউর রহমান সাংবাদিকদের মত প্রকাশের স্বাধীনতা দিয়েছিলেন: প্রতিমন্ত্রী টুকু
জিয়াউর রহমান সাংবাদিকদের মত প্রকাশের স্বাধীনতা দিয়েছিলেন: প্রতিমন্ত্রী টুকু