• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

ইরানের সঙ্গে যুদ্ধ বন্ধে রাজি নন ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক    ১৫ মার্চ ২০২৬, ০৩:০২ পি.এম.
ছবি: সংগৃহীত

ইরানের সঙ্গে চলমান উত্তেজনার মধ্যেই যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, এই মুহূর্তে তেহরানের সঙ্গে কোনো যুদ্ধবিরতি চুক্তি করতে তিনি প্রস্তুত নন।

শনিবার এনবিসি নিউজকে দেওয়া এক টেলিফোন সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, ইরান চুক্তির ব্যাপারে আগ্রহ দেখালেও বর্তমান প্রস্তাবিত শর্তগুলো তার কাছে যথেষ্ট সন্তোষজনক মনে হচ্ছে না।

তিনি আরও বলেন, ভবিষ্যতে যদি কোনো সমঝোতা হয়, তবে তা অবশ্যই কঠোর ও সুস্পষ্ট শর্তের ভিত্তিতে হতে হবে। তবে তিনি কী ধরনের শর্ত চান, সে বিষয়ে বিস্তারিত কিছু জানাননি।

সাক্ষাৎকারে ট্রাম্প আরও উল্লেখ করেন, হরমুজ প্রণালির নিরাপত্তা নিশ্চিত করতে তিনি বিভিন্ন দেশের সহায়তা চেয়েছেন। তার দাবি, কয়েকটি দেশ ইতোমধ্যে সহযোগিতার আশ্বাস দিয়েছে, যদিও তিনি সেসব দেশের নাম প্রকাশ করেননি।

এদিকে ইরানের নতুন সর্বোচ্চ নেতা মোজতবা খামেনি জীবিত আছেন কি না—এ প্রশ্নও তুলেছেন ট্রাম্প। তিনি বলেন, খামেনি এখনও কোনো ভিডিও বার্তায় প্রকাশ্যে আসেননি। তবে তার মৃত্যুর খবরকে তিনি গুজব বলেও উল্লেখ করেন।

ভিওডি বাংলা/এমএস 

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ইরানকে ‘শাহেদ’ ড্রোন সরবরাহ করছে রাশিয়া: জেলেনস্কি
ইরানকে ‘শাহেদ’ ড্রোন সরবরাহ করছে রাশিয়া: জেলেনস্কি
ইসরায়েলের একাধিক শহরে হামলা, বড় বিস্ফোরণ বাহরাইনে
ইসরায়েলের একাধিক শহরে হামলা, বড় বিস্ফোরণ বাহরাইনে
ইরাকে নিহত মার্কিন সেনাদের পরিচয় প্রকাশ
ইরাকে নিহত মার্কিন সেনাদের পরিচয় প্রকাশ