• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

জিয়াউর রহমান সাংবাদিকদের মত প্রকাশের স্বাধীনতা দিয়েছিলেন: প্রতিমন্ত্রী টুকু

টাঙ্গাইল প্রতিনিধি    ১৫ মার্চ ২০২৬, ১১:৪৯ এ.এম.
ছবি: ভিওডি বাংলা

মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বলেন, আগামী দিনে বিএনপির সব সময়ই সংবাদ পত্রের স্বাধীনতার পক্ষে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এদেশের সাংবাদিকদের মত প্রকাশের স্বাধীনতা দিয়েছিলেন। 

কাজেই আগামী দিনেও বিএনপি আপনাদের লেখনের মধ্যে দিয়েই সঠিক সমাজ বিনির্মাণে কাজ করে যাবে।

শনিবার (১৪ মার্চ) প্রিন্ট মিডিয়া অ্যাসোসিয়েশন ও সাংবাদিক ইউনিয়নের ইফতার মাহফিল ও মতবিনিময় সভায় সাংবাদিক ইউনিয়নের সভাপতি শামসাদুল আক্তার শামীমের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

প্রতিমন্ত্রী টুকু বলেন, সাংবাদিকরা সবসময়ই কাজের মধ্যেই থাকেন। তারা তাদের নিজেদের পরিবারকে সময় দিতে পারেন না। সারাদিনই সমাজের বিভিন্ন বিষয় নিয়ে সঠিক তথ্য তুলে নিয়ে সংবাদ পরিবেশন করে থাকেন।

তিনি আরও বলেন, এই টাঙ্গাইলকে আধুনিক টাঙ্গাইল গড়ে তুলতে সাংবাদিকদের সার্বিক সহযোগিতা কামনা করছি। যাতে করে আগামী দিনে টাঙ্গাইলকে সন্ত্রাস মুক্ত, চাঁদাবাজ মুক্ত ও কিশোর গ্যাং মুক্ত একটা নিরাপদ টাঙ্গাইল গড়ে তুলতে সক্ষম হই। 

অনুষ্ঠানে প্রিন্ট মিডিয়া অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক আবু জুবায়ের উজ্জল এর সঞ্চালনায় শুভেচ্ছা বক্তব্য রাখেন প্রিন্ট মিডিয়া অ্যাসোসিয়েশনের সভাপতি মু:জুবায়েদ মল্লিক বুলবুল ও সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক মহব্বত হোসেন। 

ইফতার মাহফিলে আরও বক্তব্য রাখেন, টাঙ্গাইলের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সঞ্জয় কুমার মহন্ত, অতিরিক্ত পুলিশ সুপার রবিউল ইসলাম, জেলা জামায়াতের আমীর আহসান হাবীব মাসুদ, সাধারন গ্রন্থাগারের সম্পাদক কবি মাহমুদ কামাল, দ্যা ফিন্যান্সিয়াল টুডে পত্রিকার নিবাহী সম্পাদক শাহীন আব্দুল বারী, জেলা ব্যাবসায়ী ঐক্যজোটের সাধারণ সম্পাদক আবুল কালাম মোস্তফা লাবু, টাঙ্গাইল প্রেসক্লাবে সাবেক সভাপতি জেড আই খান, সাবেক সাধারণ সম্পাদক কামনা শীর্ষ শেখর, প্রবীণ সাংবাদিক ও জেলা ক্ষেতমজুর পাটির সভাপতি ওয়াহেদুজ্জামান মতি সহ প্রিন্ট মিডিয়া এসোসিয়েশন  ও সাংবাদিক ইউনিয়নের সদস্যরা।

ভিওডি বাংলা/শাহ আলম/আ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
কেন্দ্রে প্রবেশ করে নিয়োগ পরীক্ষার খাতা ছিনতাই, যুবদল নেতা গ্রেপ্তার
কেন্দ্রে প্রবেশ করে নিয়োগ পরীক্ষার খাতা ছিনতাই, যুবদল নেতা গ্রেপ্তার
মালদ্বীপে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে নিহত বগুড়ার নূরনবী
বাড়িতে শোকের মাতম মালদ্বীপে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে নিহত বগুড়ার নূরনবী
জ্বালানি ও বিদ্যুৎ সাশ্রয়ে বাকৃবিতে ছাত্রদলের বিশেষ উদ্যোগ
জ্বালানি ও বিদ্যুৎ সাশ্রয়ে বাকৃবিতে ছাত্রদলের বিশেষ উদ্যোগ