• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

দুপুরের মধ্যে ৪ অঞ্চলে তীব্র ঝড়ের আশঙ্কা

নিজস্ব প্রতিবেদক    ১৫ মার্চ ২০২৬, ০৯:৫৬ এ.এম.
ছবি: সংগৃহীত

চৈত্র মাসের শুরুতেই দেশের আবহাওয়ায় অস্থিরতার আভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। সংস্থাটি জানিয়েছে, এ সময় বাতাসের গতি ঘণ্টায় সর্বোচ্চ ৮০ কিলোমিটার পর্যন্ত পৌঁছাতে পারে। 

রোববার (১৫ মার্চ) দুপুরের মধ্যে দেশের চার অঞ্চলের ওপর দিয়ে শক্তিশালী ঝড় বয়ে যেতে পারে। 

দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য দুপুর ১টা পর্যন্ত দেওয়া বিশেষ পূর্বাভাসে এ সতর্কতা জানানো হয়েছে। এতে বলা হয়েছে, রংপুর, ময়মনসিংহ, কুমিল্লা ও সিলেট অঞ্চলের ওপর দিয়ে পশ্চিম বা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৬০ থেকে ৮০ কিলোমিটার বেগে দমকা বা ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। ঝড়ের সঙ্গে অস্থায়ীভাবে বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টির সম্ভাবনাও রয়েছে। এ পরিস্থিতিতে সংশ্লিষ্ট এলাকার নদীবন্দরগুলোকে ২ নম্বর নৌ হুঁশিয়ারি সংকেত দেখাতে বলা হয়েছে।

এছাড়া আজ সন্ধ্যা ৬টা পর্যন্ত দেশের সার্বিক আবহাওয়ার পূর্বাভাসেও বৃষ্টির সম্ভাবনার কথা জানিয়েছে আবহাওয়া অফিস। পূর্বাভাসে বলা হয়েছে, ময়মনসিংহ, ঢাকা, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু জায়গায় এবং রংপুর, রাজশাহী, খুলনা ও বরিশাল বিভাগের দু-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা বা ঝড়ো হাওয়ার সঙ্গে বৃষ্টি হতে পারে। একই সঙ্গে বজ্রপাত ও বিদ্যুৎ চমকের বিষয়েও সবাইকে সতর্ক থাকতে বলা হয়েছে।

আবহাওয়াবিদরা বলছেন, চৈত্র মাসে হঠাৎ দমকা হাওয়া ও বজ্রবৃষ্টি নতুন কিছু নয়। বিশেষ করে দেশের উত্তর ও পূর্বাঞ্চলের জেলাগুলোতে শিলাবৃষ্টির কারণে ফসলের ক্ষতির আশঙ্কা করা হচ্ছে। তবে এবার কিছু এলাকায় বিক্ষিপ্তভাবে শিলাবৃষ্টির সম্ভাবনাও রয়েছে। তাই নদীপথে চলাচলকারী ছোট নৌযানগুলোকে সতর্ক থাকতে এবং সম্ভব হলে তীরের কাছাকাছি অবস্থান করতে পরামর্শ দেওয়া হয়েছে।

ভিওডি বাংলা/জা
 

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
৩ বিভাগে টানা বৃষ্টির সম্ভাবনা
৩ বিভাগে টানা বৃষ্টির সম্ভাবনা
ফেব্রুয়ারিতে ফের ৮ ডিগ্রিতে নামতে পারে তাপমাত্রা
আবহাওয়া অধিদপ্তর ফেব্রুয়ারিতে ফের ৮ ডিগ্রিতে নামতে পারে তাপমাত্রা
আবার বাড়তে পারে শীতের তীব্রতা
আবার বাড়তে পারে শীতের তীব্রতা