• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

আমিরাতের সব মার্কিন ঘাঁটি লক্ষ্যবস্তু করার হুমকি ইরানের

আন্তর্জাতিক ডেস্ক    ১৪ মার্চ ২০২৬, ১০:১৮ পি.এম.
ছবি: সংগৃহীত

ইরানের খারগ দ্বীপে মার্কিন সামরিক বাহিনীর হামলার পর সংযুক্ত আরব আমিরাতে অবস্থানরত যুক্তরাষ্ট্রের সব গোপন আস্তানাকে বৈধ লক্ষ্যবস্তুতে পরিণত করার হুমকি দিয়েছে ইরানের ইসলামিক বিপ্লবী গার্ড বাহিনী।

শনিবার আমিরাতকে সতর্ক করে দিয়ে বাহিনীটি জানিয়েছে, খারগ দ্বীপে হামলার জবাবে আমিরাতে থাকা যুক্তরাষ্ট্রের সব গোপন সামরিক স্থাপনা এখন তাদের বৈধ লক্ষ্যবস্তু।

এক বিবৃতিতে বিপ্লবী গার্ড বাহিনী বলেছে, ইরানের জাতীয় সার্বভৌমত্ব ও ভূখণ্ড রক্ষার অধিকার প্রয়োগ করে সংযুক্ত আরব আমিরাতের বিভিন্ন শহরে অবস্থান নেওয়া মার্কিন বাহিনী, তাদের ক্ষেপণাস্ত্রের উৎসস্থল, ব্যবহৃত বন্দর ও নৌঘাঁটি এবং মার্কিন সেনাদের আস্তানাকে লক্ষ্যবস্তু করা হবে।

ইরানের আধা-সরকারি বার্তা সংস্থা তাসনিমে প্রকাশিত ওই বিবৃতিতে সংযুক্ত আরব আমিরাতের বাসিন্দাদেরও সতর্ক করা হয়েছে। সম্ভাব্য ক্ষয়ক্ষতি এড়াতে জনবহুল এলাকাগুলোর বাসিন্দাদের বন্দর, নৌঘাঁটি ও মার্কিন সামরিক স্থাপনা থেকে নিরাপদ দূরত্বে সরে যাওয়ার আহ্বান জানানো হয়েছে।

বিবৃতিতে আরও বলা হয়েছে, সংযুক্ত আরব আমিরাতের বন্দরগুলোকে ‘বৈধ লক্ষ্যবস্তু’ হিসেবে বিবেচনা করছে তেহরান। দেশটির রাষ্ট্রীয় টেলিভিশনে প্রচারিত ওই বার্তায় স্থানীয় বাসিন্দাদের এসব এলাকা এড়িয়ে চলার আহ্বান জানানো হয়।

এ ছাড়া বেসামরিক নাগরিকদের দ্রুত বন্দর এলাকা ছেড়ে নিরাপদ স্থানে সরে যাওয়ার অনুরোধ জানিয়েছে বিপ্লবী গার্ড বাহিনী।

সূত্র: এএফপি।

ভিওডি বাংলা/আ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
যুদ্ধ শেষ করতে ইসরায়েলকে সময় বেঁধে দিল যুক্তরাষ্ট্র
যুদ্ধ শেষ করতে ইসরায়েলকে সময় বেঁধে দিল যুক্তরাষ্ট্র
ইরাকের ২ মার্কিন ঘাঁটিতে ২৪ ঘণ্টায় ৮ বার হামলা
ইরাকের ২ মার্কিন ঘাঁটিতে ২৪ ঘণ্টায় ৮ বার হামলা
সবার আগে ঈদের তারিখ ঘোষণা করল অস্ট্রেলিয়া
সবার আগে ঈদের তারিখ ঘোষণা করল অস্ট্রেলিয়া