• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

সরকার তাদের দেওয়া প্রতিশ্রুতি বাস্তবায়ন শুরু করেছে: প্রতিমন্ত্রী নুর

নিজস্ব প্রতিবেদক    ১৪ মার্চ ২০২৬, ১০:০৪ পি.এম.
ছবি: ভিওডি বাংলা

ঢাকা মহানগর উত্তর গণঅধিকার পরিষদ উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৪ই মার্চ) রামপুরা উচ্চ বিদ্যালয় মাঠে এই ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

গণঅধিকার পরিষদের সভাপতি, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী নুরুল হক নুর বলেন, বিএনপির নেতৃত্বাধীন সরকার নির্বাচনের আগে অনেক গুলো প্রতিশ্রুতি দিয়েছিলো। বর্তমানে মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে বিএনপি সরকার সেব প্রতিশ্রুতি বাস্তবায়নে কাজ করছে। ইতোমধ্যে সরকার ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রম শুরু করেছে। আজকে ইমাম, মুয়াজ্জিন ও পুরোহিতদের সম্মানী ভাতার চেক তুলে দিয়েছেন মাননীয় প্রধানমন্ত্রী। সরকার তার সব প্রতিশ্রুতি আস্তে আস্তে বাস্তবায়ন করবে।

নুর বলেন, জুলাই গণঅভ্যুত্থানে যেসব জায়গায় সবচেয়ে বেশি প্রতিরোধ গড়ে উঠেছিলো, তার মধ্যে অন্যতম রামপুরা এলাকা। বাড্ডা রামপুরায় সর্ব স্থরের মানুষ সর্বাত্তক ভাবে মাঠে ছিলো ফ্যাসিবাদের বিরুদ্ধে। সেই আন্দোলনে ছাত্র জনতা জয়ী হয়, দেশ ছেড়ে পালাতে বাধ্য হয় ফ্যাসিস্ট আওয়ামি লীগ। আগামীর বাংলাদেশে যেন ফ্যাসিবাদ তৈরি না গয় সেজন্য রাজনীতিবিদদের শিক্ষা নিতে হবে। ক্ষমতা পেলে যেন আমরা মানুষের উপর জুলুম না করি সেদিকে খেয়াল রাখতে হবে। মাননীয় প্রধানমন্ত্রী কেবিনেট শুরুর দিন থেকেই আমাদের স্মরণীয় করে দিচ্ছে যে আমাদের পাঁচ বছর দেশ চালাতে হবে। 

দলের সিনিয়র সহ সভাপতি ফারুক হাসান বলেন, জুলাই গণঅভ্যুত্থানের পর এই সরকার ক্ষমতায় এসেছে। আমরা চাই এই সরকার জুলাই সনদ বাস্তবায়ন করবে। গণঅধিকার পরিষদ ফ্যাসিবাদের বিরুদ্ধে রাজপথে সোচ্চার ভূমিকা পালন করেছিলো। আগামীতে গণঅধিকার পরিষদকে আরও শক্তিশালী করার জন্য আমরা কাজ করে যাচ্ছি। 

গণঅধিকার পরিষদ, ঢাকা মহানগর উত্তরের সভাপতি মিজানুর রহমানের সভাপতিত্বে, সহ সভাপতি রাকিবুল হাসানের সঞ্চালনায় বক্তব্য রাখেন গণঅধিকার পরিষদের উচ্চতর পরিষদ সদস্য ও গণমাধ্যম সমন্বয়ক আবু হানিফ, গণঅধিকার পরিষদ ঢাকা মহানগর উত্তরের সাধারণ সম্পাদক আব্দুর রহিম, সহ সভাপতি আলমগীর অপূর্ব, যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ ইমরান, ফারজানা কিবরিয়া, আব্দুল্লাহ মাহমুদ বিপ্লব, সাংগঠনিক সম্পাদক সবুজ, যুব অধিকার পরিষদ মহানগর উত্তরের সাধারণ সম্পাদক হোসাইন নুর, ছাত্র অধিকার পরিষদের সাবেক সভাপতি আবির ইসলাম সবুজ প্রমুখ।

ভিওডি বাংলা/আ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ঈদযাত্রা নিরাপদ করতে সব সংস্থাকে নির্দেশনা: শিমুল বিশ্বাস
ঈদযাত্রা নিরাপদ করতে সব সংস্থাকে নির্দেশনা: শিমুল বিশ্বাস
মির্জা আব্বাসের মস্তিষ্কে অস্ত্রোপচার
মির্জা আব্বাসের মস্তিষ্কে অস্ত্রোপচার
পাঁচ আগস্টের পরাজিত শক্তি এখনো ষড়যন্ত্রে লিপ্ত
পাঁচ আগস্টের পরাজিত শক্তি এখনো ষড়যন্ত্রে লিপ্ত