• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
আনোয়ারায় সবুজ অবকাঠামো নিশ্চিতের নির্দেশ প্রধানমন্ত্রীর জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান আফরোজা আব্বাস স্থানীয় সরকার নির্বাচন সেপ্টেম্বর-অক্টোবরে: সংসদে মির্জা ফখরুল আদাবর থানার ওসিকে কোপাল ছিনতাইকারীরা, গুলি চালাল পুলিশ অপ্রীতিকর পরিস্থিতিতে মোশাররফ-জুঁই, আসলে যা ঘটেছিল কলকাতায় হত্যা মামলায় জামিন, কারামুক্তির পথে আবুল বারকাত শিশুর মৃত্যু ঘিরে রণক্ষেত্র আদিতমারী, পুলিশ-সন্ত্রাসী সংঘর্ষে আহত ৩০ ১০ জেলায় সম্প্রসারিত হচ্ছে রেল সেবা: রেলমন্ত্রী পদ্মা সেতুর নিচ থেকে মাটি সরানো বন্ধ, গাছ লাগানো হবে: সেতুমন্ত্রী পরীমণির সঙ্গে অনৈতিক সম্পর্ক, বাধ্যতামূলক অবসরে এডিসি সাকলায়েন

ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে সচেতনতা জরুরি: প্রধানমন্ত্রীর বার্তা

নিজস্ব প্রতিবেদক    ১৪ মার্চ ২০২৬, ০২:৪৪ পি.এম.
প্রধানমন্ত্রী তারেক রহমান-প্রেস সচিব আতিকুর রহমান রুমন-ছবি: সংগৃহীত

প্রধানমন্ত্রী তারেক রহমান দেশের মানুষকে সতর্ক করে বলেছেন, ডেঙ্গু ও চিকুনগুনিয়া থেকে রক্ষা পাওয়ার জন্য সচেতনতা ও পরিচ্ছন্নতা সবচেয়ে কার্যকর উপায়। তিনি বলেন, এডিস মশার কামড় থেকেই মানুষ ডেঙ্গু এবং চিকুনগুনিয়ায় আক্রান্ত হয়। 

শনিবার (১৪ মার্চ) প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন প্রধানমন্ত্রীর এই বার্তা জানিয়েছেন।

প্রধানমন্ত্রী আরও বলেছেন, ফুলের টব, ড্রাম, বালতি, পরিত্যক্ত টায়ার বা বাড়ির ছাদে পানি জমতে দেবেন না। পানির ট্যাংক ঢেকে রাখা জরুরি। প্রতি সপ্তাহে কমপক্ষে একবার বাসা-বাড়ি এবং আশেপাশ পরিচ্ছন্ন রাখুন। বর্তমানে ডেঙ্গু নির্দিষ্ট কোনো মৌসুমে সীমাবদ্ধ নয়। যেকোন সময়ই মানুষ আক্রান্ত হতে পারে। তাই সকলকে আগে থেকেই প্রতিকারমূলক পদক্ষেপ গ্রহণ করতে হবে।   

সরকার ১৪ মার্চ থেকে সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান শুরু করতে যাচ্ছে বলে জানান তিনি। এই অভিযান প্রসঙ্গে তারেক রহমান বলেন, স্থানীয় প্রশাসন ও জনগণকে সঙ্গে নিয়ে প্রতি সপ্তাহের শনিবার পরিচ্ছন্নতা অভিযান চালালে, আসন্ন দিনে ডেঙ্গু এবং চিকুনগুনিয়ার মতো মরণঘাতী রোগ থেকে রক্ষা পাওয়া সম্ভব হবে, ইনশাআল্লাহ।

তিনি জনগণকে সতর্ক করে আরও বলেন, প্রতিরোধই প্রতিকার থেকে উত্তম। কোথাও ময়লা পানি জমে থাকতে দেবেন না। নিজের বাসা-বাড়ি এবং আশপাশ পরিচ্ছন্ন রাখুন। নিজের এবং অপরের জীবন রক্ষা করুন।

ভিওডি বাংলা/জা

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
পরীমণির সঙ্গে অনৈতিক সম্পর্ক, বাধ্যতামূলক অবসরে এডিসি সাকলায়েন
পরীমণির সঙ্গে অনৈতিক সম্পর্ক, বাধ্যতামূলক অবসরে এডিসি সাকলায়েন
বিশ্বকাপে যে দল সমর্থন করেন প্রধানমন্ত্রী
বিশ্বকাপে যে দল সমর্থন করেন প্রধানমন্ত্রী
পরিচ্ছন্নতা কর্মীদের মাঝে স্বাস্থ্য কার্ড বিতরণ করলেন  ডিএসসিসি প্রশাসক
পরিচ্ছন্নতা কর্মীদের মাঝে স্বাস্থ্য কার্ড বিতরণ করলেন ডিএসসিসি প্রশাসক