যুক্তরাষ্ট্র ও তুরস্কের উদ্দেশে ঢাকা ছাড়লেন পররাষ্ট্রমন্ত্রী

জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সভাপতি পদে বাংলাদেশের প্রার্থীতা সমর্থন আদায়ের লক্ষ্যে পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান শনিবার সকালে ঢাকা ত্যাগ করেছেন।
নিউইয়র্কে পৌঁছানোর পথে তিনি তুরস্কে সংক্ষিপ্ত যাত্রাবিরতি করবেন। পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক কর্মকর্তা জানিয়েছেন, তুরস্কে অবস্থানকালে ড. খলিলুর রহমান বিভিন্ন বৈঠক ও কর্মসূচিতে অংশ নেবেন।
এ বৈঠকগুলো বাংলাদেশের কূটনৈতিক প্রচেষ্টার অংশ, যার মাধ্যমে সাধারণ পরিষদের সভাপতিত্বে বাংলাদেশের প্রার্থিতার পক্ষে আন্তর্জাতিক সমর্থন জোরদার করার চেষ্টা করা হবে।
সফরের সময় তিনি বিভিন্ন দেশের কূটনীতিক ও সংশ্লিষ্ট প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করবেন এবং বাংলাদেশের প্রার্থিতার পক্ষে সমর্থন আদায়ের তৎপরতা আরও বাড়াবেন।
সূত্র: বাসস
ভিওডি বাংলা/এমএস







