• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

পাবনায় র‌্যাবের অভিযানে বার্মিজগানসহ আটক ২

পাবনা প্রতিনিধি    ১৪ মার্চ ২০২৬, ১২:৩৪ পি.এম.
র‌্যাবের অভিযানে আটক দুইজন ও জব্দকৃত বার্মিজগান-ছবি-ভিওডি বাংলা

পাবনা সদর উপজেলায় অভিযান চালিয়ে একটি বিদেশী বার্মিজগানসহ দুইজনকে আটক করেছে র‌্যাব।

শুক্রবার (১৩ মার্চ) সন্ধ্যা ৬টার দিকে তাদের আটক করা হয়।

আটককৃতরা হলো, পাবনা সদর উপজেলার আতাইকুলা থানার ধর্মগ্রামের মৃত সাকের প্রামানিকের ছেলে আবু বক্কর প্রামানিক (৫৮) ও একই এলাকার মৃত আবু তাহের প্রামাণিকের ছেলে ইসলাম প্রামানিক (৪৮)।

র‌্যাব-১২, সিপিসি-২ পাবনার কোম্পানি কমান্ডার লেফটেনেন্ট ওয়াহিদুজ্জামান জানান, গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাবের একটি আভিযানিক দল সদর উপজেলার হরিনারায়নপুর এলাকায় অভিযান চালায়। 

এ সময় আবু বক্কর প্রামানিক ও ইসলাম প্রামানিককে আটক করে র‌্যাব সদস্যরা। সেইসঙ্গে তাদের কাছ থেকে একটি বিদেশী বার্মিজগান, একটি মোটরসাইকেল, দু'টি মোবাইল ফোন ও তিনটি সিমকার্ড জব্দ করা হয়। 

র‌্যাব-১২ কমান্ডার আরো জানান, ১৮৭৮ সালের অস্ত্র আইনের ১৯ এ ধারায় মামলা দায়ের করে আটক দুইজনকে পাবনা সদর থানায় হস্তান্তর করা হয়েছে।

শনিবার (১৪ মার্চ) তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হবে।

ভিওডি বাংলা-এম এস রহমান/জা


  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
হাজী বজলের রহমান মসজিদের দ্বিতল ভবনের উদ্বোধন ও ইফতার মাহফিল
সোনাগাজী হাজী বজলের রহমান মসজিদের দ্বিতল ভবনের উদ্বোধন ও ইফতার মাহফিল
আমরা সকলের উন্নয়নে কাজ করতে চাই: খোকন তালুকদার
আমরা সকলের উন্নয়নে কাজ করতে চাই: খোকন তালুকদার
দিনাজপুর থেকেই খাল খনন কর্মসূচি  শুরু করবেন তারেক রহমান
সমাজকল্যাণমন্ত্রী দিনাজপুর থেকেই খাল খনন কর্মসূচি শুরু করবেন তারেক রহমান