• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

বিজিবির অভিযান, বিপুল পরিমাণ ভারতীয় পণ্য জব্দ

ফেনী প্রতিনিধি    ১৪ মার্চ ২০২৬, ১২:২৮ পি.এম.
সেহরির সময় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ভারতীয় পণ্য জব্দ করেছে (বিজিবি)-ছবি-ভিওডি বাংলা

চট্টগ্রামের জোরারগঞ্জ সীমান্তে সেহরির সময় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ভারতীয় পণ্য জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

শনিবার (১৪ মার্চ) ভোররাতে সীমান্তবর্তী এলাকার সাধারণ মানুষ যখন সেহরি নিয়ে ব্যস্ত, ঠিক তখনই সন্দেহজনক চলাচল টের পেয়ে অভিযান শুরু করেন বিজিবি সদস্যরা।

এ সময় সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ভারতীয় শাড়ি, বিভিন্ন ধরনের ওষুধ, মাদকদ্রব্য, কীটনাশক ও কফি জব্দ করা হয়।

ফেনী ব্যাটালিয়ন (৪ বিজিবি) সূত্রে জানা গেছে, জব্দ করা মালামালগুলো কাস্টমসে জমা দেওয়ার প্রক্রিয়া চলছে।

এ বিষয়ে ফেনী ব্যাটালিয়নের অধিনায়ক জানান, সীমান্তে নিরাপত্তা রক্ষা, মাদক পাচার ও চোরাচালান প্রতিরোধসহ অবৈধ অনুপ্রবেশ রোধে বিজিবির আভিযানিক কার্যক্রম ও গোয়েন্দা তৎপরতা সবসময় অব্যাহত রয়েছে।

চোরাচালানের বিরুদ্ধে বিজিবির কঠোর অবস্থান ভবিষ্যতেও বজায় থাকবে বলে তিনি উল্লেখ করেন।

ভিওডি বাংলা-জহির আদনান/জা  

 


  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
হাজী বজলের রহমান মসজিদের দ্বিতল ভবনের উদ্বোধন ও ইফতার মাহফিল
সোনাগাজী হাজী বজলের রহমান মসজিদের দ্বিতল ভবনের উদ্বোধন ও ইফতার মাহফিল
আমরা সকলের উন্নয়নে কাজ করতে চাই: খোকন তালুকদার
আমরা সকলের উন্নয়নে কাজ করতে চাই: খোকন তালুকদার
দিনাজপুর থেকেই খাল খনন কর্মসূচি  শুরু করবেন তারেক রহমান
সমাজকল্যাণমন্ত্রী দিনাজপুর থেকেই খাল খনন কর্মসূচি শুরু করবেন তারেক রহমান