ইমাম-মুয়াজ্জিন ও ধর্মগুরুদের সম্মানী কার্যক্রম উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

ইমাম ও মুয়াজ্জিনদের মাসিক সম্মানী প্রদান কার্যক্রমের উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সরকারি নির্বাচনী অঙ্গীকার অনুযায়ী, মসজিদের ইমাম, মুয়াজ্জিন ও খাদেমদের জন্য মাসিক সম্মানী চালু করা হয়েছে।
শনিবার (১৪ মার্চ) বেলা ১১টা ২০ মিনিটে রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে এ সম্মানী প্রদান কার্যক্রমের উদ্বোধন করেন তিনি।
পাইলট প্রকল্পের আওতায় প্রতিটি মসজিদের জন্য মোট ১০ হাজার টাকা বরাদ্দ করা হয়েছে। এর মধ্যে ইমাম পাবেন ৫ হাজার, মুয়াজ্জিন ৩ হাজার এবং খাদেম ২ হাজার টাকা। একইভাবে, প্রতিটি মন্দিরের জন্য ৮ হাজার টাকা নির্ধারণ করা হয়েছে, যা থেকে পুরোহিত ৫ হাজার এবং সেবাইত ৩ হাজার টাকা পাবেন।
বৌদ্ধ বিহারের জন্যও ৮ হাজার টাকা বরাদ্দ, যার মধ্যে অধ্যক্ষ পাবেন ৫ হাজার এবং উপাধ্যক্ষ ৩ হাজার টাকা। খ্রিস্টান চার্চের জন্য বরাদ্দ ৮ হাজার টাকার মধ্যে পালক বা যাজক পাবেন ৫ হাজার এবং সহকারী পালক বা যাজক ৩ হাজার টাকা।
ভিওডি বাংলা/জা







