• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
নিরাপদ খাদ্য নিশ্চিতে সম্মিলিত উদ্যোগের আহ্বান ডিএসসিসি প্রশাসকের আনোয়ারায় সবুজ অবকাঠামো নিশ্চিতের নির্দেশ প্রধানমন্ত্রীর জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান আফরোজা আব্বাস স্থানীয় সরকার নির্বাচন সেপ্টেম্বর-অক্টোবরে: সংসদে মির্জা ফখরুল আদাবর থানার ওসিকে কোপাল ছিনতাইকারীরা, গুলি চালাল পুলিশ অপ্রীতিকর পরিস্থিতিতে মোশাররফ-জুঁই, আসলে যা ঘটেছিল কলকাতায় হত্যা মামলায় জামিন, কারামুক্তির পথে আবুল বারকাত শিশুর মৃত্যু ঘিরে রণক্ষেত্র আদিতমারী, পুলিশ-সন্ত্রাসী সংঘর্ষে আহত ৩০ ১০ জেলায় সম্প্রসারিত হচ্ছে রেল সেবা: রেলমন্ত্রী পদ্মা সেতুর নিচ থেকে মাটি সরানো বন্ধ, গাছ লাগানো হবে: সেতুমন্ত্রী

দেশ-বিদেশের ১৬০০ মুসল্লি

যশোরে এক মসজিদে ইতিকাফের মহামিলন

যশোর প্রতিনিধি    ১৩ মার্চ ২০২৬, ০৬:৫৫ পি.এম.
ছবি: ভিওডি বাংলা

যশোর সদর উপজেলার রামনগর ইউনিয়নের সতীঘাটা এলাকায় এখন বিরাজ করছে এক উৎসবমুখর আধ্যাত্মিক পরিবেশ। সতীঘাটা আশরাফুল মাদারিস কম্পাউন্ডের মসজিদে এবার ইতিকাফে অংশ নিয়েছেন দেশ-বিদেশের প্রায় ১ হাজার ৬০০ মুসল্লি। যার মধ্যে ৭৫ জন এসেছেন বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে, যা দক্ষিণবঙ্গের ধর্মীয় ইতিহাসে এক অনন্য নজির সৃষ্টি করেছে।

​মাদরাসা কর্তৃপক্ষের তথ্যমতে, এবারের ইতিকাফে অংশ নেওয়া বিদেশি নাগরিকদের মধ্যে রয়েছেন ভারত, পাকিস্তান, মিয়ানমার, সিঙ্গাপুর, ইংল্যান্ড, দক্ষিণ আফ্রিকা, যুক্তরাষ্ট্র এবং পানামার নাগরিকরা। দক্ষিণ আফ্রিকার বিশিষ্ট আলেম শায়খ ইব্রাহিম আফ্রিকি বর্তমানে এখানে অবস্থান করছেন। শায়খুল হাদিস মাহমুদুল হাসান গাঙ্গুহি (রহ.)-এর সিলসিলার এই আলেমকে কেন্দ্র করেই দেশ-বিদেশের ধর্মপ্রাণ মুসল্লিরা এখানে সমবেত হয়েছেন। 

সাধারণত ২০ রমজান থেকে সুন্নত ইতিকাফ শুরু হলেও অনেকে ১ রমজান থেকেই নফল ইতিকাফে অংশ নিয়েছেন।

​২০২৩ সাল থেকে এখানে বৃহৎ পরিসরে ইতিকাফের আয়োজন শুরু হয়। প্রতি বছরই এই সংখ্যা বাড়ছে। মাদরাসার মহাপরিচালক মাওলানা নাসীরুল্লাহ জানান, এই বিশাল সংখ্যক মানুষের সাহরি, ইফতার ও আবাসনের ব্যবস্থা করছে মাদরাসা কর্তৃপক্ষ। এই বিশাল কর্মযজ্ঞ সামলাতে মাদরাসার শিক্ষক, কর্মচারী ছাড়াও ১ হাজার ৮০০ শিক্ষার্থীর একটি বড় অংশ স্বেচ্ছাসেবী হিসেবে কাজ করছেন।

​মাদরাসার শিক্ষাসচিব হাফেজ মাওলানা সাব্বির আহমাদ বলেন, ​"এটি কেবল একটি ইতিকাফ নয়, এটি বিশ্ব মুসলিম ভ্রাতৃত্বের এক অনন্য উদাহরণ। দেশ-বিদেশের নানা ভাষা ও বর্ণের মানুষ এখানে এক কাতারে বসে মহান আল্লাহর সান্নিধ্য খুঁজছেন।"

​এর আগে ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোড, চট্টগ্রাম বা সিলেটে বড় ইতিকাফের আয়োজন দেখা গেলেও, সতীঘাটা এখন দক্ষিণবঙ্গের অন্যতম প্রধান ধর্মীয় কেন্দ্রে পরিণত হয়েছে। শান্ত পরিবেশ ও সুশৃঙ্খল ব্যবস্থাপনার কারণে দূর-দূরান্তের মুসল্লিদের কাছে এটি এখন পছন্দের শীর্ষ তালিকায়।

ভিওডি বাংলা/জুবায়ের হোসেন/আ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
নবাবগঞ্জে গ্রাম আদালত বিষয়ক বার্ষিক ক্যাম্পেইন অনুষ্ঠিত
নবাবগঞ্জে গ্রাম আদালত বিষয়ক বার্ষিক ক্যাম্পেইন অনুষ্ঠিত
বাকৃবিতে শিক্ষার্থীদের মাঝে সার্জিক্যাল কিট বক্স বিতরণ
বাকৃবিতে শিক্ষার্থীদের মাঝে সার্জিক্যাল কিট বক্স বিতরণ
ভূরুঙ্গামারীতে বিদ‍্যুৎস্পৃষ্টে নারী ইউপি সদস‍্যের মৃত্যু
ভূরুঙ্গামারীতে বিদ‍্যুৎস্পৃষ্টে নারী ইউপি সদস‍্যের মৃত্যু