• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

রাঙ্গাবালীতে এতিমখানা ও মাদ্রাসায় খেজুর বিতরণ

রাঙ্গাবালী (পটুয়াখালী) প্রতিনিধি    ১৩ মার্চ ২০২৬, ০৬:০৫ পি.এম.
ছবি: ভিওডি বাংলা

‎পবিত্র রমজান মাস উপলক্ষে সৌদি আরবের বাদশার উপহার হিসেবে দেয়া খেজুর পটুয়াখালীর রাঙ্গাবালীর বিভিন্ন এতিমখানা ও মাদ্রাসায় বিতরণ করা হয়েছে।

শুক্রবার ‎(১৩ মার্চ) বেলা ১১টায় উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে এসব খেজুর বিতরণ করা হয়। উপজেলার বিভিন্ন মাদ্রাসা ও এতিমখানার প্রতিনিধিদের কাছে আনুষ্ঠানিকভাবে খেজুর তুলে দেওয়া হয়।

সৌদি আরবের বাদশার প্রতিষ্ঠিত মানবিক সহায়তা সংস্থা ‘কিং সালমান হিউম্যানিটারিয়ান এইড অ্যান্ড রিলিফ সেন্টার’-এর পক্ষ থেকে বাংলাদেশে খেজুর উপহার পাঠানো হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. নাহিদ ভূঞা জানান, রাঙ্গাবালী উপজেলার জন্য ১৬ কার্টুন খেজুর উপহার হিসেবে পাওয়া গেছে। এসব খেজুর উপজেলার ৩৫টি মাদ্রাসা ও এতিমখানায় বিতরণ করা হবে। তিনি আরও জানান, শুক্রবার প্রথম ধাপে ১২টি প্রতিষ্ঠানে খেজুর বিতরণ করা হয়েছে। বাকি প্রতিষ্ঠানগুলোতে শনিবার পর্যায়ক্রমে বিতরণ করা হবে।

ভিওডি বাংলা/মোঃ কাওছার আহম্মেদ/আ


  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
মসজিদ-মন্দির উন্নয়নে অনুদানের চেক তুলে দিলেন প্রতিমন্ত্রী শাহে আলম
মসজিদ-মন্দির উন্নয়নে অনুদানের চেক তুলে দিলেন প্রতিমন্ত্রী শাহে আলম
দুর্গাপুরে বজ্রপাতে যুবকের মৃত্যু
দুর্গাপুরে বজ্রপাতে যুবকের মৃত্যু
পরিবারের ৯ জনই এখন পাশাপাশি শায়িত
পরিবারের ৯ জনই এখন পাশাপাশি শায়িত