• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
টপ নিউজ
গণপরিবহনে ১৫ মার্চ থেকে পর্যাপ্ত জ্বালানি পাবে: সড়কমন্ত্রী চট্টগ্রামে ছাত্রশিবিরের উদ্যোগে সাংবাদিকদের সম্মানে ইফতার মাহফিল ৩৭ লাখ মানুষ ট্রেনের টিকিট কিনতে চেয়েছে: রেলপথ মন্ত্রী মির্জা আব্বাসের শারীরিক অবস্থার খোঁজ নিলেন প্রধানমন্ত্রী ইমাম-মুয়াজ্জিনদের সম্মানি কার্যক্রমের উদ্বোধন শনিবার ইরান আর আগের মতো নেই: নেতানিয়াহু জিয়া পরিবারের প্রতি কমিটমেন্ট ছিল নিখাদ ও দ্বিধাহীন: ছাত্রদল নেতা তারিক মধ্যপ্রাচ্যে হোটেল-বাসাবাড়িতে আশ্রয় মার্কিন সেনাদের, খুঁজছে ইরান ইরানে স্কুলে হামলা: ট্রাম্পের জবাবদিহিতা চান মার্কিন সিনেটর ৮ জেলায় দুপুরের মধ্যে ঝড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টির পূর্বাভাস

রাঙ্গাবালীতে জেলেদের সমুদ্র নিরাপত্তা সরঞ্জাম বিতরণ

রাঙ্গাবালী (পটুয়াখালী) প্রতিনিধি    ১৩ মার্চ ২০২৬, ১১:৫৩ এ.এম.
ছবি-ভিওডি বাংলা

সমুদ্রে মাছ আহরণের সময় মৎস্যজীবীরা প্রায়ই প্রাকৃতিক দুর্যোগ, দুর্ঘটনা এবং নানা ধরনের ঝুঁকির মুখোমুখি হন। এসব ঝুঁকি কমিয়ে সমুদ্রযাত্রাকে নিরাপদ করতে পটুয়াখালীর রাঙ্গাবালীতে সমুদ্রগামী জেলেদের মাঝে বিভিন্ন ধরনের নিরাপত্তা সরঞ্জাম বিতরণ করা হয়েছে। 

‎বৃহস্পতিবার (১২ মার্চ) দুপুরে উপজেলার ছোটবাইশদিয়া ইউনিয়নের চতলাখালী সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে আনুষ্ঠানিকভাবে জেলেদের হাতে এসব সরঞ্জাম তুলে দেওয়া হয়। 

‎এ সময় উপজেলার ৭৩টি সমুদ্রগামী মাছধরা ট্রলারে নিরাপত্তা সামগ্রী বিতরণ করা হয়, যার মাধ্যমে প্রায় ৭৫০ জন মৎস্যজীবী উপকৃত হবেন। প্রতিটি জেলে ট্রলারকে ১২ ধরনের নিরাপত্তা সরঞ্জাম দেওয়া হয়। সরঞ্জাম বিতরণের আগে জেলেদের এসব সরঞ্জাম সঠিকভাবে ব্যবহার করার প্রশিক্ষণও দেওয়া হয়।

‎বেসরকারি উন্নয়ন সংস্থা উত্তরণের বাস্তবায়নে ফিসনেট প্রকল্পের আওতায় ওশান গ্রান্টস প্রোগ্রাম ও ইউকে ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্টের  সহযোগিতায় এ কার্যক্রম পরিচালিত হয়।

‎জেলেদের মধ্যে যে সব সরঞ্জাম বিতরণ করা হয়েছে তার মধ্যে রয়েছে-লাইফ জ্যাকেট, লাইফ বয়া, সিগন্যাল লাইট, ফ্ল্যাশ লাইট, পাওয়ার ব্যাংক, রেইন কোট, গামবুট, প্রাথমিক চিকিৎসা বাক্স, প্রয়োজনীয় ওষুধ, হ্যান্ড গ্লাভস, ইঞ্জিন মেরামতের যন্ত্রপাতি এবং ১২০ লিটার ধারণক্ষমতার ময়লা সংরক্ষণ পাত্র।

‎এই কার্যক্রম বাস্তবায়নকারী সংস্থা উত্তরণের ফিসনেট প্রকল্পের আঞ্চলিক ব্যবস্থাপক অনিমেষ পাল বলেন, উপকূলীয় অঞ্চলের মৎস্যজীবীরা প্রতিনিয়ত প্রতিকূল আবহাওয়া ও দুর্ঘটনার ঝুঁকি মোকাবিলা করে জীবিকা নির্বাহ করেন। তাই তাদের নিরাপত্তা নিশ্চিত করা অত্যন্ত জরুরি। এই উদ্যোগের মাধ্যমে জেলেদের মধ্যে নিরাপদ মৎস্য আহরণে সচেতনতা বৃদ্ধি পাবে এবং সমুদ্রে সম্ভাব্য দুর্ঘটনার ঝুঁকি অনেকটাই কমবে বলে আশাবাদী।

‎তিনি আরও বলেন, ভবিষ্যতেও উপকূলীয় মৎস্যজীবীদের জীবনমান উন্নয়ন, নিরাপদ মৎস্য আহরণ এবং সামুদ্রিক পরিবেশ ও জীববৈচিত্র্য সংরক্ষণে বিভিন্ন উন্নয়নমূলক কার্যক্রম অব্যাহত থাকবে।

ভিওডি বাংলা-মো. কাওছার আহম্মেদ


  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
নিকলীতে সংবাদ প্রকাশের জেরে সাংবাদিক আটক
নিকলীতে সংবাদ প্রকাশের জেরে সাংবাদিক আটক
রাজবাড়ীতে সৌদি আরবের ১১০ কার্টন খেজুর বিতরণ
রাজবাড়ীতে সৌদি আরবের ১১০ কার্টন খেজুর বিতরণ
চাটমোহরে চা স্টলে বসে থাকাবস্থায় দুর্বৃত্তদের গুলিতে আহত ২
চাটমোহরে চা স্টলে বসে থাকাবস্থায় দুর্বৃত্তদের গুলিতে আহত ২