• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
টপ নিউজ
গণপরিবহন ১৫ মার্চ থেকে পর্যাপ্ত জ্বালানি পাবে: সড়কমন্ত্রী চট্টগ্রামে ছাত্রশিবিরের উদ্যোগে সাংবাদিকদের সম্মানে ইফতার মাহফিল ৩৭ লাখ মানুষ ট্রেনের টিকিট কিনতে চেয়েছে: রেলপথ মন্ত্রী মির্জা আব্বাসের শারীরিক অবস্থার খোঁজ নিলেন প্রধানমন্ত্রী ইমাম-মুয়াজ্জিনদের সম্মানি কার্যক্রমের উদ্বোধন শনিবার ইরান আর আগের মতো নেই: নেতানিয়াহু জিয়া পরিবারের প্রতি কমিটমেন্ট ছিল নিখাদ ও দ্বিধাহীন: ছাত্রদল নেতা তারিক মধ্যপ্রাচ্যে হোটেল-বাসাবাড়িতে আশ্রয় মার্কিন সেনাদের, খুঁজছে ইরান ইরানে স্কুলে হামলা: ট্রাম্পের জবাবদিহিতা চান মার্কিন সিনেটর ৮ জেলায় দুপুরের মধ্যে ঝড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টির পূর্বাভাস

চাটমোহরে কৃষকের তরমুজের গাছ উপড়ে ফেলার অভিযোগ

চাটমোহর (পাবনা) প্রতিনিধি    ১৩ মার্চ ২০২৬, ১১:৪৪ এ.এম.
নিজের ক্ষতিগ্রস্ত জমিতে ভুক্তভোগী কৃষক সাজেদুল ইসলাম-ছবি-ভিওডি বাংলা

পাবনার চাটমোহরে কৃষক সাজেদুল ইসলামের ৭ বিঘা জমির তরমুজের গাছ উপড়ে ফেলার অভিযোগ উঠেছে। এতে প্রায় ৮ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন ক্ষতিগ্রস্ত কৃষক। এ ঘটনার বিচার চেয়ে থানায় লিখিত অভিযোগ দিয়েছেন তিনি। 

মঙ্গলবার (১০ মার্চ) রাতের কোনো এক সময় এ ঘটনা ঘটে। পরদিন বুধবার (১১ মার্চ) দুপুরে জমিতে গিয়ে সব তরমুজ গাছ উপড়ানো দেখতে পেয়ে কান্নায় ভেঙে পড়েন ওই কৃষক।

ভুক্তভোগী ক্ষতিগ্রস্ত কৃষক সাজেদুল ইসলাম উপজেলার হরিপুর ইউনিয়নের গোপালপুর মুসুল্লিপাড়া গ্রামের শাজাহান আকন্দের ছেলে।

আর অভিযুক্ত নারীর নাম আসমানী খাতুন। তিনি পার্শ্ববর্তী নাটোরের বড়াইগ্রাম উপজেলার জোনাইল ইউনিয়নের চামটা গ্রামের আব্দুর রহিমের স্ত্রী।

ভুক্তভোগী কৃষক সাজেদুল ইসলাম বলেন, আমি ঋণ করে চলনবিলে ১০ বিঘা জমি লিজ নিয়ে আবাদ করে আসছি। তার মধ্যে ৭ বিঘা জমিতে রসুনের মাঝে তরমুজ ও ৩ বিঘা জমিতে রসুনের মাঝে ঝিঙে আবাদ করেছিলাম। ৮-১০ দিন আগে আসসানী খাতুনসহ কয়েকজন নারী শ্রমিক কাজে নিয়েছিলাম। আসমানি ৫ জন শ্রমিকের জায়গায় ৬ জন শ্রমিক নিয়ে এসেছিলেন কাজে। আমি বলেছিলাম পাঁচজনের বেশি কাজে নেব না। সে সময় কথা কাটাকাটির একপর্যায়ে আসমানী খাতুন আমাকে হুমকি দিয়েছিলেন ছয়জনকে কাজে না নিলে এর পরিণতি ভালো হবে না। এর খেসারত তোমাকে দিতে হবে। 

গত বুধবার দুপুরে জমিতে গিয়ে দেখতে পাই জমি থেকে সকল তরমুজ গাছ উপড়ে ফেলে জমির আইলের বিভিন্ন জায়গায় স্তুপ করে রাখা হয়েছে। আগের দিন মঙ্গলবার রাতের কোনো এক সময় এই কাজটি করা হয়। আমার বিশ্বাস কাজে না নেওয়ার কারণে আসমানী খাতুন এই কাজ করেছেন। এতে আমার প্রায় ৮ লাখ টাকার ক্ষতি হয়েছে। 

সাজেদুল ইসলামের পাশের জমি চাষাবাদকারী মর্জিনা খাতুন জানান, সাজেদুলের জমি থেকে তরমুজের গাছ তোলার পাশাপাশি আমার জমি থেকেও তরমুজের গাছ তুলে ফেলেছে। আমি লিজ নিয়ে দশ কাঠা জমির রসুনের পাশাপাশি তরমুজ আবাদ করেছি। আমারও বেশকিছু ক্ষতি হয়েছে। আমার ধারণা, সাজেদুলের জমির তরমুজের গাছ যে নষ্ট করেছে, আমার জমির তরমুজের গাছও সে নষ্ট করেছে।  

এ ঘটনায় আসমানী খাতুনকে দায়ী করে বুধবার রাতে থানায় অভিযোগ দিয়েছেন উল্লেখ করে তার শাস্তির দাবি জানান ক্ষতিগ্রস্ত কৃষক সাজেদুল ইসলাম। 

এ বিষয়ে চাটমোহর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম সারোয়ার হোসেন বলেন, ভুক্তভোগী কে লিখিত অভিযোগ দিতে বলেছি। অভিযোগ পেলে তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেয়া হবে।

ভিওডি বাংলা-এম এস রহমান/জা পাবনা।


  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
নিকলীতে সংবাদ প্রকাশের জেরে সাংবাদিক আটক
নিকলীতে সংবাদ প্রকাশের জেরে সাংবাদিক আটক
রাজবাড়ীতে সৌদি আরবের ১১০ কার্টন খেজুর বিতরণ
রাজবাড়ীতে সৌদি আরবের ১১০ কার্টন খেজুর বিতরণ
চাটমোহরে চা স্টলে বসে থাকাবস্থায় দুর্বৃত্তদের গুলিতে আহত ২
চাটমোহরে চা স্টলে বসে থাকাবস্থায় দুর্বৃত্তদের গুলিতে আহত ২