• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
টপ নিউজ
গণপরিবহন ১৫ মার্চ থেকে পর্যাপ্ত জ্বালানি পাবে: সড়কমন্ত্রী চট্টগ্রামে ছাত্রশিবিরের উদ্যোগে সাংবাদিকদের সম্মানে ইফতার মাহফিল ৩৭ লাখ মানুষ ট্রেনের টিকিট কিনতে চেয়েছে: রেলপথ মন্ত্রী মির্জা আব্বাসের শারীরিক অবস্থার খোঁজ নিলেন প্রধানমন্ত্রী ইমাম-মুয়াজ্জিনদের সম্মানি কার্যক্রমের উদ্বোধন শনিবার ইরান আর আগের মতো নেই: নেতানিয়াহু জিয়া পরিবারের প্রতি কমিটমেন্ট ছিল নিখাদ ও দ্বিধাহীন: ছাত্রদল নেতা তারিক মধ্যপ্রাচ্যে হোটেল-বাসাবাড়িতে আশ্রয় মার্কিন সেনাদের, খুঁজছে ইরান ইরানে স্কুলে হামলা: ট্রাম্পের জবাবদিহিতা চান মার্কিন সিনেটর ৮ জেলায় দুপুরের মধ্যে ঝড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টির পূর্বাভাস

ফুলবাড়ীতে প্রাথমিক শিক্ষকদের উদ্যোগে ইফতার-দোয়া মাহফিল অনুষ্ঠিত

কুড়িগ্রাম প্রতিনিধি    ১৩ মার্চ ২০২৬, ১১:৩৬ এ.এম.
ছবি-ভিওডি বাংলা

কুড়িগ্রামের ফুলবাড়ীতে বাংলাদেশ প্রাথমিক সহকারী শিক্ষক সমাজের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (১২ মার্চ) ২২ রমজান ফুলবাড়ী উচ্চ বালিকা বিদ্যালয় পাইলট হল রুমে উপজেলার বিভিন্ন প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকরা এ দোয়া ও ইফতার মাহফিলের অংশগ্রহণ করেন।

বাংলাদেশ প্রাথমিক সহকারী শিক্ষক সমাজের যুগ্ম আহ্বায়ক রিয়াজুল ইসলাম রঞ্জুর সঞ্চালনায় ও  বাংলাদেশ প্রাথমিক সহকারী শিক্ষক সমাজের আহ্বায়ক গোলাম মর্তুজা বকুলের সভাপতিত্বে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

সংক্ষিপ্ত আলোচনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, মেঘবাড়ি হাউজিং রংপুরের  চেয়ারম্যান এমদাদুল হক, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, ছাত্রদল ও যুবদলের  সাবেক সভাপতি ও প্রধান শিক্ষক  শামসুজ্জামান হাসু, বাংলাদেশ প্রাথমিক সহকারী শিক্ষক সমাজের কুড়িগ্রাম জেলা শাখার আহ্বায়ক  হোসাইন আহমেদ হিজল, সদস্য সচিব  ইমারুল হক টুটুল, সিনিয়র যুগ্ম আহ্বায়ক  মিনহাজুল হক, ফুলবাড়ী উপজেলা শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা, মনিরের ভিটা সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক মল্লিক হোসেনসহ আরও অনেকে।

এ সময় শিক্ষক নেতারা পারস্পরিক সম্প্রীতি, পেশাগত উন্নয়ন ও শিক্ষার মান বৃদ্ধিতে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানান।

ইফতারের আগে দেশ ও জাতির কল্যাণ, শিক্ষকদের সুখ-সমৃদ্ধি এবং বিশ্ব মুসলিম উম্মাহর শান্তি কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত করেন চর ধনিরাম সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক আদম আলী বসুনিয়া।

ভিওডি বাংলা-জাহাঙ্গীর আলম/জা  


  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
নিকলীতে সংবাদ প্রকাশের জেরে সাংবাদিক আটক
নিকলীতে সংবাদ প্রকাশের জেরে সাংবাদিক আটক
রাজবাড়ীতে সৌদি আরবের ১১০ কার্টন খেজুর বিতরণ
রাজবাড়ীতে সৌদি আরবের ১১০ কার্টন খেজুর বিতরণ
চাটমোহরে চা স্টলে বসে থাকাবস্থায় দুর্বৃত্তদের গুলিতে আহত ২
চাটমোহরে চা স্টলে বসে থাকাবস্থায় দুর্বৃত্তদের গুলিতে আহত ২