• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
টপ নিউজ
গণপরিবহন ১৫ মার্চ থেকে পর্যাপ্ত জ্বালানি পাবে: সড়কমন্ত্রী চট্টগ্রামে ছাত্রশিবিরের উদ্যোগে সাংবাদিকদের সম্মানে ইফতার মাহফিল ৩৭ লাখ মানুষ ট্রেনের টিকিট কিনতে চেয়েছে: রেলপথ মন্ত্রী মির্জা আব্বাসের শারীরিক অবস্থার খোঁজ নিলেন প্রধানমন্ত্রী ইমাম-মুয়াজ্জিনদের সম্মানি কার্যক্রমের উদ্বোধন শনিবার ইরান আর আগের মতো নেই: নেতানিয়াহু জিয়া পরিবারের প্রতি কমিটমেন্ট ছিল নিখাদ ও দ্বিধাহীন: ছাত্রদল নেতা তারিক মধ্যপ্রাচ্যে হোটেল-বাসাবাড়িতে আশ্রয় মার্কিন সেনাদের, খুঁজছে ইরান ইরানে স্কুলে হামলা: ট্রাম্পের জবাবদিহিতা চান মার্কিন সিনেটর ৮ জেলায় দুপুরের মধ্যে ঝড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টির পূর্বাভাস

পাংশায় ৮৪ মাদ্রাসা ও এতিমখানায় উপহারের খেজুর বিতরণ

পাংশা (রাজবাড়ী) প্রতিনিধি    ১৩ মার্চ ২০২৬, ১১:২৩ এ.এম.
ছবি-ভিওডি বাংলা

“কিং সালমান মানবিক সহায়তা ও ত্রাণ কেন্দ্র" কর্তৃক উপহার হিসেবে প্রাপ্ত খেজুর রাজবাড়ী জেলার পাংশা উপজেলার বিভিন্ন মাদ্রাসা, এতিমখানা, লিল্লাহ বোর্ডিং এবং অসহায় দুস্থ মানুষের মাঝে বিতরণ করা হয়েছে।

বৃহস্পতিবার (১২ মার্চ) বিকেলে উপজেলা প্রশাসনের তত্ত্বাবধানে পাংশা উপজেলায় বরাদ্দকৃত এসব খেজুর উপজেলার ৮৪টি মাদ্রাসা ও এতিমখানা সহ অসহায় দুস্থ মানুষের মাঝে বিতরণ করা হয়। এ সময় সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর প্রতিনিধিদের হাতে খেজুর তুলে দেওয়া হয়।

এসময় উপস্থিত ছিলেন পাংশা উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. রিফাতুল হক, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) মো. আসলাম হোসেন এবং পাংশা উপজেলা বিএনপির সভাপতি মো. চাঁদ আলী খান প্রমূখ।

জানা গেছে, “কিং সালমান মানবিক সহায়তা ও ত্রাণ কেন্দ্র" কর্তৃক উপহার হিসেবে প্রাপ্ত এসব খেজুর দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের মাধ্যমে দেশে আনা হয়। পরে জেলা প্রশাসনের মাধ্যমে তা উপজেলা ভিত্তিকভাবে বরাদ্দ দেওয়া হয় এবং উপজেলা প্রশাসনের উদ্যোগে স্থানীয় মাদ্রাসা, এতিমখানা ও অসহায় মানুষের মাঝে তা বিতরণ করা হয়।

জানা যায়, রাজবাড়ী জেলার জন্য মোট ১১০ কার্টুন খেজুর বরাদ্দ দেওয়া হয়। প্রতিটি কার্টুনে ৮ কেজি করে মোট ৮৮০ কেজি খেজুর ছিল। এর মধ্যে পাংশা উপজেলার জন্য বরাদ্দ দেওয়া হয় ২৬ কার্টুন খেজুর, যার মোট পরিমাণ ২০৮ কেজি। 

ভিওডি বাংলা-এস,কে পাল সমীর/জা


  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
নিকলীতে সংবাদ প্রকাশের জেরে সাংবাদিক আটক
নিকলীতে সংবাদ প্রকাশের জেরে সাংবাদিক আটক
রাজবাড়ীতে সৌদি আরবের ১১০ কার্টন খেজুর বিতরণ
রাজবাড়ীতে সৌদি আরবের ১১০ কার্টন খেজুর বিতরণ
চাটমোহরে চা স্টলে বসে থাকাবস্থায় দুর্বৃত্তদের গুলিতে আহত ২
চাটমোহরে চা স্টলে বসে থাকাবস্থায় দুর্বৃত্তদের গুলিতে আহত ২