• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

হরমুজ প্রণালিতে জার্মান জাহাজে হামলা

আন্তর্জাতিক ডেস্ক    ১২ মার্চ ২০২৬, ০৭:৩১ পি.এম.
ফাইল ছবি

মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনার মধ্যে এবার হরমুজ প্রণালিতে হামলার শিকার হয়েছে জার্মান শিপিং জায়ান্ট হাপাগ-লয়েডের একটি কার্গো জাহাজ। কোম্পানির বরাত দিয়ে রয়টার্স জানিয়েছে, ‘সোর্স ব্লেসিং’ নামের এই জাহাজটি কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ এই জলপথ অতিক্রম করার সময় একটি প্রজেক্টাইলের (ক্ষেপণাস্ত্র বা ড্রোন) ধ্বংসাবশেষে আঘাত পায়।

হামলার সরাসরি আঘাত না হলেও, প্রজেক্টাইলের অবশিষ্টাংশ জাহাজে আছড়ে পড়ে আগুন ধরে যায়। তবে হাপাগ-লয়েড জানায়, দ্রুত প্রতিক্রিয়া দেখানোর ফলে আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে এবং জাহাজের সব ক্রু সদস্য নিরাপদ।

এই ঘটনা ঘটল এমন এক সময়ে যখন মধ্যপ্রাচ্যে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের সঙ্গে যুক্ত দেশগুলোর সংঘাত তীব্র রূপ নিয়েছে। হাপাগ-লয়েড বিশ্বজুড়ে সামুদ্রিক বাণিজ্যের একটি বড় অংশ নিয়ন্ত্রণ করে এবং তাদের শত শত জাহাজ আন্তর্জাতিক রুটে চলাচল করে।

বিশেষজ্ঞরা মনে করছেন, মধ্যপ্রাচ্যে চলমান আঞ্চলিক অস্থিরতা এবং লোহিত সাগর ও হরমুজ প্রণালী সংলগ্ন এলাকায় বাণিজ্যিক জাহাজগুলোর ওপর ধারাবাহিক হামলা বিশ্ব বাণিজ্যের জন্য বড় ধরনের ঝুঁকি তৈরি করেছে। গাজা সংকটের পর থেকে বিভিন্ন সশস্ত্র গোষ্ঠী এবং আঞ্চলিক শক্তির পাল্টাপাল্টি হামলার কারণে এই নৌপথগুলো এক ধরনের যুদ্ধক্ষেত্রে পরিণত হয়েছে।

ভিওডি বাংলা/এমএস

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
অ্যাম্বুলেন্সের ঝাঁকুনিতে ‘ব্রেইন ডেড’ ঘোষিত নারীর প্রাণ ফিরে!
অ্যাম্বুলেন্সের ঝাঁকুনিতে ‘ব্রেইন ডেড’ ঘোষিত নারীর প্রাণ ফিরে!
ইরাকের ২ তেলবাহী ট্যাংকারে হামলা, সব জ্বালানি বন্দর বন্ধ
ইরাকের ২ তেলবাহী ট্যাংকারে হামলা, সব জ্বালানি বন্দর বন্ধ
হরমুজ প্রণালী দিয়ে এক লিটার তেলও যাবে না
ইরান: হরমুজ প্রণালী দিয়ে এক লিটার তেলও যাবে না