• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
টপ নিউজ
ইরানে হামলা বন্ধ করতে যুক্তরাষ্ট্র-ইসরায়েলের প্রতি রাশিয়ার আহ্বান বিরোধী দল রাষ্ট্রপতির ভাষণ বয়কট করল, অভিযোগ তিনটি খালেদা জিয়া আজ সংসদে থাকলে সবচেয়ে খুশি হতেন: স্বরাষ্ট্রমন্ত্রী জাতীয় সংসদ হবে সব রাজনৈতিক ও প্রশাসনিক কর্মকাণ্ডের প্রাণকেন্দ্র জুলাই না হলে ফাঁসির সেল থেকে সংসদে আসতে পারতাম না: এটিএম আজহারুল ইরানি ক্ষেপণাস্ত্র শনাক্ত করতে পারছে না ইসরায়েল গণঅভ্যুত্থানে ফ্যাসিবাদ সরকারের পতন ঘটেছে: সংসদে রাষ্ট্রপতি আমার কাছে সরকারি-বিরোধী দল আলাদা কিছু নয়: স্পিকার রাষ্ট্রপতির ভাষণে বিরোধী দলের ওয়াকআউট ইরানি ড্রোনের আঘাতে কুয়েতের আন্তর্জাতিক বিমানবন্দর বিধ্বস্ত

খালেদা জিয়া আজ সংসদে থাকলে সবচেয়ে খুশি হতেন: স্বরাষ্ট্রমন্ত্রী

ভিওডি বাংলা ডেস্ক    ১২ মার্চ ২০২৬, ০৫:২৯ পি.এম.
ছবি: সংগৃহীত

ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনে সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার শোকপ্রস্তাব নিয়ে আলোচনা চলাকালীন স্বরাষ্ট্রমন্ত্রী ও কক্সবাজার-১ আসনের সংসদ সদস্য সালাহউদ্দিন আহমদ বলেন, খালেদা জিয়া সংসদে থাকলে তিনি সবচেয়ে খুশি হতেন।

বৃহস্পতিবার (১২ মার্চ) তিনি বলেন, “১৯৯১ সালে খালেদা জিয়ার হাত ধরেই এ দেশে সংসদীয় গণতন্ত্র পুনরায় যাত্রা শুরু হয়েছিল। তখন তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা চালু হয়েছিল এবং গণতন্ত্র ও নারী শিক্ষার অগ্রগতি অভূতপূর্ব মাত্রায় পৌঁছেছিল। ২০০১ সালে তিনি আবার প্রধানমন্ত্রী নির্বাচিত হলেন। আজকে আপনারা অনেকেই এই শোকপ্রস্তাবে তিনবারের প্রধানমন্ত্রী উল্লেখ করেছেন, কিন্তু আসলে তিনি চারবার শপথ নিয়েছেন।”

তিনি খালেদা জিয়াকে অপরাজিতা হিসেবে আখ্যায়িত করে বলেন, “বাংলাদেশের রাজনীতিতে এরকম আর কোনো নজির নেই। উপমহাদেশে আছে কিনা জানি না। যতবার, যত আসনে তিনি প্রতিদ্বন্দ্বিতা করেছেন, সববারই নির্বাচিত হয়েছেন। তিনি আপসহীন দেশনেত্রী।”

দীর্ঘ আলাপের জন্য সময় সীমিত থাকায় তিনি সংক্ষেপে বলেন, “তার জীবন নিয়ে বিস্তারিত আলোচনা করতে গেলে সংসদের প্রতিটি অধিবেশনই কম হয়ে যাবে। আমরা দীর্ঘ সতেরো বছরের রক্তের ওপর দাঁড়িয়ে, শহীদের আকাঙ্ক্ষার ভিত্তিতে যে গণতান্ত্রিক সংগ্রামের উপর দাঁড়িয়ে আছি, সেই ইতিহাস স্মরণ করে আজকের অধিবেশনে দাঁড়িয়ে আছি, তাই আমি বেশি সময় নেবো না।”

স্বরাষ্ট্রমন্ত্রীর পর খালেদা জিয়ার শোকপ্রস্তাব নিয়ে বক্তব্য রাখেন সংসদ সদস্য ও স্থানীয় সরকারমন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর, সংসদ সদস্য আন্দালিব রহমান পার্থ এবং সংসদ সদস্য ও বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম।

ভিওডি বাংলা/এমএস 

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
আমার কাছে সরকারি-বিরোধী দল আলাদা কিছু নয়: স্পিকার
আমার কাছে সরকারি-বিরোধী দল আলাদা কিছু নয়: স্পিকার
রাষ্ট্রপতির ভাষণে বিরোধী দলের ওয়াকআউট
রাষ্ট্রপতির ভাষণে বিরোধী দলের ওয়াকআউট
সেই গণতন্ত্রের মা আজ আমাদের মাঝে নেই : স্বরাষ্ট্রমন্ত্রী
সেই গণতন্ত্রের মা আজ আমাদের মাঝে নেই : স্বরাষ্ট্রমন্ত্রী