• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

রুশ-বাংলা মডেল মনিকা কবিরকে লিগ্যাল নোটিশ

বিনোদন ডেস্ক    ১২ মার্চ ২০২৬, ০৫:০০ পি.এম.
মডেল মনিকা কবির-ছবি: সংগৃহীত

ঢাকার গুলশান এলাকায় এক পথচারীকে মারধরের অভিযোগে আলোচনায় আসা রুশ-বাংলা মডেল মনিকা কবিরকে এবার লিগ্যাল নোটিশ পাঠানো হয়েছে। 

বুধবার (১১ মার্চ) সুপ্রিম কোর্টের আইনজীবী জান্নাতুল ফেরদৌস ডাকযোগে এ নোটিশ পাঠান।

নোটিশে মনিকা কবিরকে অবিলম্বে এ ধরনের অশালীন এবং বিতর্কিত কনটেন্ট তৈরি থেকে বিরত থাকার নির্দেশ দেওয়া হয়েছে। একইসাথে সামাজিক যোগাযোগমাধ্যমে, বিশেষ করে ফেসবুকে ছড়িয়ে পড়া ভিডিও ও সংশ্লিষ্ট কনটেন্ট সরিয়ে নেওয়ারও নির্দেশ দেওয়া হয়েছে।

এছাড়া নোটিশে মনিকা কবিরকে তার বাংলাদেশে অবস্থানের বৈধতা সম্পর্কেও ব্যাখ্যা দিতে বলা হয়েছে। বিশেষ করে তার ওয়ার্ক পারমিট এবং বৈধ ভিসা রয়েছে কি না তা সংক্রান্ত প্রয়োজনীয় কাগজপত্র জমা দিতে বলা হয়েছে।

নোটিশে সতর্ক করা হয়েছে, সাত দিনের মধ্যে যথাযথ ব্যবস্থা গ্রহণ না করলে তার বিরুদ্ধে ঢাকা মেট্রোপলিটন অধ্যাদেশ-১৯৭৬, সাইবার সুরক্ষা অধ্যাদেশ-২০২৫, এবং বাংলাদেশ দণ্ডবিধি ১৮৬০-এর সংশ্লিষ্ট ধারায় আইনি ব্যবস্থা নেওয়া হবে।

এর আগে মঙ্গলবার (১০ মার্চ) গুলশান এলাকায় মনিকা কবিরের বিরুদ্ধে এক পথচারীকে মারধরের অভিযোগ সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। ঘটনার একটি ভিডিও ফেসবুকে ভাইরাল হলে নেটিজেনদের মধ্যে তীব্র সমালোচনা ও আলোচনার জন্ম দেয়।

ভিওডি বাংলা/জা

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
‘দুর্বার’ সিনেমার মুক্তি অনিশ্চয়তা, ঈদে ফিরছেন না অপু
‘দুর্বার’ সিনেমার মুক্তি অনিশ্চয়তা, ঈদে ফিরছেন না অপু
রিহানার বাড়িতে গুলিবর্ষণ, সন্দেহভাজন নারী আটক
রিহানার বাড়িতে গুলিবর্ষণ, সন্দেহভাজন নারী আটক
ইফতার নিয়ে কটাক্ষের শিকার ডেইজি শাহ, দিলেন কড়া জবাব
ইফতার নিয়ে কটাক্ষের শিকার ডেইজি শাহ, দিলেন কড়া জবাব