• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

সেই গণতন্ত্রের মা আজ আমাদের মাঝে নেই : স্বরাষ্ট্রমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক    ১২ মার্চ ২০২৬, ০৩:৩৩ পি.এম.
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ-সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া-ছবি: সংগৃহীত

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া আজ সংসদে থাকলে সবচেয়ে বেশি খুশি হতেন। যত আসনেই নির্বাচন করেছেন সব আসনেই তিনি জিতেছেন।   

বৃহস্পতিবার (১২ মার্চ)  ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনে শোক প্রস্তাবের ওপর সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়াকে নিয়ে আলোচনা চলার সময় সালাহউদ্দিন আহমদ এসব কথা বলেন। 

তিনি বলেন, আজকে সেই গণতন্ত্রের মা আমাদের মাঝে নেই। তবে তিনি মানুষের মাঝে আছেন। গণতন্ত্রের অনুপ্রেরণা হিসেবে তিনি জীবিত থাকবেন। সালাহউদ্দিন বলেন, তিনি অপরাজিতা। বাংলাদেশের রাজনীতিতে এরকম আর কোনো নজীর নাই। উপমহাদেশে আছে কিনা জানি না। যতবার যত আসনে তিনি নির্বাচন করেছেন ততবারই ততো আসনে তিনি নির্বাচিত হয়েছেন। তিনি আপসহীন দেশনেত্রী।

ভিওডি বাংলা/আরকেএইচ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
যান্ত্রিক ত্রুটিতে শুরুতেই বন্ধ হলো ত্রয়োদশ সংসদের প্রথম অধিবেশন
যান্ত্রিক ত্রুটিতে শুরুতেই বন্ধ হলো ত্রয়োদশ সংসদের প্রথম অধিবেশন
সংসদ অধিবেশনে জাইমাসহ গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন
সংসদ অধিবেশনে জাইমাসহ গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন
মন্ত্রী হলেন আহমদ আজম খান, শপথ পাঠ করালেন রাষ্ট্রপতি
মন্ত্রী হলেন আহমদ আজম খান, শপথ পাঠ করালেন রাষ্ট্রপতি