• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

রাজৈরে মফস্বল সাংবাদিক ফোরামের ইফতার আয়োজন

রাজৈর (মাদারীপুর) প্রতিনিধি    ১১ মার্চ ২০২৬, ১১:১৩ পি.এম.
ছবি: ভিওডি বাংলা

মাদারীপুরের রাজৈরে কর্মরত সাংবাদিক ও বিশিষ্টজনদের সম্মানে বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম (বিএমএসএফ) রাজৈর উপজেলা শাখার উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (১১ মার্চ) রাজৈর থানার মোড় এলাকায় সংগঠনটির কার্যালয়ে এ ইফতার ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম রাজৈর উপজেলা শাখার সভাপতি ও দৈনিক জনকণ্ঠের রাজৈর প্রতিনিধি এস এম ফেরদৌস হোসাইন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সংগঠনের সাধারণ সম্পাদক মেহেদী হাসান সোহেল।

ইফতার মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজৈর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মাহফুজুল হক।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজৈর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. নাহিদ নিয়াজ শিশির, রাজৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শেখ আমিনুল ইসলাম, রাজৈর উপজেলা বিএনপির সভাপতি ওহাব আলী মিয়া, বিআরডিবি চেয়ারম্যান আবুল হোসেন খান, পৌরসভা জামায়াতের আমির শেখ মোশাররফ হোসেন, বিএনপি নেতা মিজবাহ উল হক বাবু হাওলাদার, বিএনপির উপজেলা সাংগঠনিক সম্পাদক মহাসিন ফকির, বিএনপির সাবেক পৌর আহ্বায়ক জাকির শেখ, জাসাসের সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন, বিএনপি নেতা ইলিয়াস সরদার, রাজৈর বালিকা উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক নুর হোসেন হাওলাদারসহ আরও অনেকে।

এছাড়া উপস্থিত ছিলেন সাপ্তাহিক সুবাতার সম্পাদক মোস্তাফিজুর রহমান নাদিম, ই প্রেসক্লাব রাজৈরের প্রতিষ্ঠাতা নাজমুল কবির, রাজৈর রিপোর্টার্স ইউনিটির সভাপতি ফাইজুর রহমান মামুন, যুবদল নেতা সাদ্দাম ফকির এবং বিভিন্ন গণমাধ্যমকর্মী ও সংগঠনের নেতৃবৃন্দ।

ইফতার মাহফিল শেষে দেশ, জাতি এবং সাংবাদিক সমাজের কল্যাণ কামনা করে বিশেষ দোয়া করা হয়।

ভিওডি বাংলা/এস এম মেহেদী হাসান/আ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
পবিত্র ঈদ উপলক্ষে অসহায়দের মাঝে বিনামূল্যে ভিজিএফ চাল বিতরণ
মধুপুর পবিত্র ঈদ উপলক্ষে অসহায়দের মাঝে বিনামূল্যে ভিজিএফ চাল বিতরণ
ভারতের আগুন বাংলাদেশে, যৌথ চেষ্টায় নিয়ন্ত্রণ
ভারতের আগুন বাংলাদেশে, যৌথ চেষ্টায় নিয়ন্ত্রণ
ব্রাহ্মণবাড়িয়ায় বিআরটিএর অভিযান, জরিমানা
ব্রাহ্মণবাড়িয়ায় বিআরটিএর অভিযান, জরিমানা