• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

স্বরাষ্ট্রমন্ত্রীর নির্দেশে অপহৃত পারভেজকে উদ্ধার করল চকরিয়া থানা পুলিশ

কক্সবাজার প্রতিনিধি    ১১ মার্চ ২০২৬, ১০:৩১ পি.এম.
ছবি: ভিওডি বাংলা

কক্সবাজারের চকরিয়ায় অপহৃত কিশোর মোহাম্মদ পারভেজ (১৭) কে অবশেষে উদ্ধার করেছে চকরিয়া থানা পুলিশ। স্বরাষ্ট্রমন্ত্রীর নির্দেশে পুলিশের বিশেষ অভিযানে তাকে উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী।

উদ্ধার হওয়া পারভেজ চকরিয়া উপজেলার হারবাং ইউনিয়নের কোরবানিয়া ঘোনা এলাকার মনজুর আলমের ছেলে। তিনি চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার আমিরাবাদ এলাকায় একটি দোকানে চাকরি করতেন।

পারিবারিক সূত্রে জানা যায়, সোমবার দিবাগত রাত আনুমানিক ২টা থেকে ২টা ৩০ মিনিটের মধ্যে লোহাগাড়ার আমিরাবাদ থেকে নিজ বাড়ি হারবাং যাওয়ার পথে চকরিয়া উপজেলার আজিনগর এলাকায় পৌঁছালে দুর্বৃত্তরা তাকে অপহরণ করে নিয়ে যায়। দীর্ঘ সময় বাড়িতে না ফেরায় পরিবারের সদস্যরা উদ্বিগ্ন হয়ে পড়েন।

পরে অপহরণকারীরা ০১৯৭২৭৮০৫১৫ নম্বর থেকে পারভেজের বাবার মোবাইলে ফোন করে মুক্তিপণ দাবি করে। এতে পরিবারটি চরম উদ্বেগ ও আতঙ্কের মধ্যে পড়ে। বিষয়টি দ্রুত আইনশৃঙ্খলা বাহিনীকে জানানো হলে পুলিশ তৎপর হয়ে ওঠে।

পারভেজের পিতা মনজুর আলম জানান, তার ছেলে লোহাগাড়া উপজেলার আমিরাবাদ এলাকায় একটি দোকানে চাকরি করতেন। দোকান থেকে বাড়ি ফেরার পথে দুর্বৃত্তরা তাকে অপহরণ করে নিয়ে যায় এবং পরে ফোন করে মুক্তিপণ দাবি করে।

ঘটনার পর বিষয়টি স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদের নজরে আনা হলে তার নির্দেশে পুলিশ দ্রুত অভিযান শুরু করে। চকরিয়া থানা পুলিশের একটি দল সম্ভাব্য বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করে।

পুলিশ জানায়, একটি সংঘবদ্ধ অপহরণকারী চক্র পারভেজকে অপহরণ করে চকরিয়ার ডুলহাজারার গহীন পাহাড়ি এলাকায় নিয়ে যায়। পরে পুলিশের অভিযান জোরদার করা হলে অপহরণকারীরা তাকে সেখানে ফেলে পালিয়ে যায়। সেখান থেকে পারভেজকে উদ্ধার করে নিরাপদে পরিবারের কাছে ফিরিয়ে দেওয়া হয়।

এ ঘটনায় জড়িত অপহরণকারীদের শনাক্ত ও গ্রেপ্তারের জন্য পুলিশের অভিযান অব্যাহত রয়েছে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।

ভিওডি বাংলা/আরিফুল কবির/আ


  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
পবিত্র ঈদ উপলক্ষে অসহায়দের মাঝে বিনামূল্যে ভিজিএফ চাল বিতরণ
মধুপুর পবিত্র ঈদ উপলক্ষে অসহায়দের মাঝে বিনামূল্যে ভিজিএফ চাল বিতরণ
ভারতের আগুন বাংলাদেশে, যৌথ চেষ্টায় নিয়ন্ত্রণ
ভারতের আগুন বাংলাদেশে, যৌথ চেষ্টায় নিয়ন্ত্রণ
ব্রাহ্মণবাড়িয়ায় বিআরটিএর অভিযান, জরিমানা
ব্রাহ্মণবাড়িয়ায় বিআরটিএর অভিযান, জরিমানা