• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

মুক্তিযোদ্ধাদের সম্মান নিশ্চিত করতে কাজ করছে ডিএসসিসি: আবদুস সালাম

নিজস্ব প্রতিবেদক    ১১ মার্চ ২০২৬, ০৭:২৯ পি.এম.
ছবি: ভিওডি বাংলা

দেশের স্বাধীনতা অর্জনে মুক্তিযোদ্ধাদের অবদান অনন্য। তাই তাদের সম্মান ও মর্যাদা নিশ্চিত করা সবার দায়িত্ব এবং ঢাকার সব কার্যক্রমে মুক্তিযোদ্ধাদের অগ্রাধিকার নিশ্চিত করতে কাজ করছে সিটি কর্পোরেশন বলে মন্তব্য করেছেন ডিএসসিসি প্রশাসক বীর মুক্তিযোদ্ধা আবদুস সালাম।

বুধবার (১১ মার্চ) নগর ভবন প্রাঙ্গণে বীর মুক্তিযোদ্ধা এবং বিচারবহির্ভূত হত্যা ও গুমের শিকার ব্যক্তি ও তাদের পরিবারের সদস্যদের সম্মানে ইফতার ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

আবদুস সালাম বলেন, আমি নিয়ত করেছিলাম নগরভবনে যদি প্রথম কোনো অনুষ্ঠান আয়োজন করা হয়, তাহলে সেটি যেন মুক্তিযোদ্ধাদের নিয়েই হয়। আর আল্লাহর রহমতে সেটি বাস্তবায়ন হয়েছে।

ডিএসসিসি প্রশাসক জানান, আগামী ২৬ মার্চ মহান স্বাধীনতা দিবস উপলক্ষে নগর ভবনে ঢাকার সব মুক্তিযোদ্ধাদের নিয়ে একটি বড় আয়োজন করার পরিকল্পনা রয়েছে। 

তিনি আশা প্রকাশ করে বলেন, ওই দিন সকালে ঢাকার সব মুক্তিযোদ্ধা নগর ভবনে উপস্থিত হবেন এবং সারাদিন সেখানে বিভিন্ন আয়োজনে অংশ নেবেন।

সকালে নাশতা, দুপুরে খাবার এবং বিকালে আনন্দঘন পরিবেশে গান-বাজনার আয়োজন থাকবে বলেও জানান তিনি।

তিনি বলেন, অনুষ্ঠানটি সফলভাবে আয়োজনের জন্য সিটি কর্পোরেশনের পক্ষ থেকে একটি কমিটি গঠন করা হয়েছে। পাশাপাশি সিনিয়র মুক্তিযোদ্ধাদেরও এ কার্যক্রমে সক্রিয়ভাবে অংশ নিবেন।

আবদুস সালাম বলেন, দেশ স্বাধীন হয়েছে বলেই আজ সবাই কাজ করার সুযোগ পেয়েছে। তাই মুক্তিযোদ্ধাদের সম্মান সবচেয়ে আগে দেওয়া উচিত। ঢাকার সব কার্যক্রমে মুক্তিযোদ্ধাদের অগ্রাধিকার নিশ্চিত করার জন্য ধীরে ধীরে উদ্যোগ নেওয়া হবে।

তিনি আরও বলেন, ঢাকা মহানগরীতে বিভিন্ন সুযোগ-সুবিধার সঙ্গে মুক্তিযোদ্ধাদের কীভাবে সম্পৃক্ত করা যায়, সে বিষয়ে কাজ করা হবে। মুক্তিযোদ্ধা সংসদের পক্ষ থেকে কোনো কর্মসূচি বা দায়িত্ব দেওয়া হলে তা বাস্তবায়নের জন্য সিটি কর্পোরেশন চেষ্টা করবে।

ডিএসসিসি প্রশাসক বলেন, মুক্তিযোদ্ধাদের সম্মান না দিলে সমাজও সম্মানিত হতে পারে না। তাই মুক্তিযোদ্ধাদের সম্মান ও কল্যাণে কাজ করা সবার দায়িত্ব।

অনুষ্ঠানে উপস্থিত মুক্তিযোদ্ধাদের উদ্দেশে তিনি বলেন, যে কোনো সমস্যা বা বিষয় সিটি কর্পোরেশনকে জানালে তা সমাধানের চেষ্টা করা হবে। 

তিনি জানান, সমাজের অবহেলিত ও বঞ্চিত মানুষদের উন্নয়নে মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশনা রয়েছে এবং সে অনুযায়ী কাজ করছে সিটি কর্পোরেশন।

ঢাকা মহানগরীর বিভিন্ন সমস্যা যেমন—লাইটের সমস্যা, লাইনের সমস্যা বা অন্যান্য নাগরিক সমস্যাগুলো সমাধানে সবার সহযোগিতা কামনা করেন তিনি।

পবিত্র রমজান মাসে আয়োজিত এই অনুষ্ঠানে অংশ নেওয়ার জন্য মুক্তিযোদ্ধাদের ধন্যবাদ জানিয়ে আবদুস সালাম বলেন, ঢাকার মুক্তিযোদ্ধারা দেশের গর্ব। কোনো মুক্তিযোদ্ধা বা তাদের পরিবার যেন কষ্টে বা অবহেলায় না থাকে, সে বিষয়ে সিটি কর্পোরেশন সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করবে।

তিনি মুক্তিযোদ্ধাদের সহযোগিতা কামনা করে বলেন, সবার সম্মিলিত প্রচেষ্টায় ঢাকা মহানগরীকে আরও সুন্দর ও বাসযোগ্য করে তোলা সম্ভব।

ভিওডি বাংলা/খতিব

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
২১ মামলা মাথায় নিয়ে ফের কঙ্কাল চুরি, এবার ৪৭ মাথার খুলি উদ্ধার
২১ মামলা মাথায় নিয়ে ফের কঙ্কাল চুরি, এবার ৪৭ মাথার খুলি উদ্ধার
ভিকারুননিসা শিক্ষার্থীকে লঞ্চের কেবিনে ধর্ষণের ঘটনায় মামলা
ভিকারুননিসা শিক্ষার্থীকে লঞ্চের কেবিনে ধর্ষণের ঘটনায় মামলা
মুসলিম বিশ্বের সংকট মোকাবিলায় একতা জরুরি: আবদুস সালাম
মুসলিম বিশ্বের সংকট মোকাবিলায় একতা জরুরি: আবদুস সালাম