• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

পেছাল হাদি হত্যা মামলার প্রতিবেদন দাখিলের দিন

নিজস্ব প্রতিবেদক    ১১ মার্চ ২০২৬, ০৫:০০ পি.এম.
ছবি: সংগৃহীত

ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরিফ ওসমান হাদি হত্যা মামলার প্রতিবেদন দাখিলের নতুন সময় নির্ধারণ করেছে আদালত। আগামী ২ এপ্রিলের মধ্যে প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশ দিয়েছেন ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জশিতা ইসলামের আদালত। 

মঙ্গলবার (১১ মার্চ) মামলার প্রতিবেদন দাখিলের দিন ধার্য থাকলেও তদন্ত কর্মকর্তা সিআইডি পুলিশের ঢাকা মেট্রো (পূর্ব) এর সহকারী পুলিশ সুপার আবদুর কাদির ভূঁঞা সময়মতো প্রতিবেদন জমা দিতে পারেননি। এর ফলে আদালত নতুন দিন ধার্য করেন। প্রসিকিউশন বিভাগের এসআই রুকনুজ্জামান এ তথ্য গণমাধ্যমকে নিশ্চিত করেছেন।

হাদি হত্যা মামলায় ডিবি পুলিশ ১৭ জনকে অভিযুক্ত করে ৬ জানুয়ারি অভিযোগপত্র জমা দিয়েছিল। তবে ইনকিলাব মঞ্চ অভিযোগপত্রে সন্তুষ্ট নয়। ১২ জানুয়ারি অভিযোগপত্র পর্যালোচনার জন্য শুনানি অনুষ্ঠিত হলে বাদী ইনকিলাব মঞ্চের সদস্যসচিব আবদুল্লাহ আল জাবের দুই দিনের সময় চান। আদালত তা মঞ্জুর করে ১৫ জানুয়ারি অভিযোগপত্র গ্রহণের দিন ধার্য করেন।

অভিযোগপত্র নিয়ে অসন্তোষ প্রকাশ করে বাদী নারাজি দাখিল করেন। এরপর আদালত মামলাটি সিআইডিকে তদন্তের জন্য প্রেরণ করে। তদন্তের পর মামলার প্রধান আসামি করিম মাসুদ ওরফে রাহুলের ঘনিষ্ঠ সহযোগী ফয়সাল রুবেল আহমেদকে গ্রেপ্তার করা হয়। দুই দফায় ১২ দিনের রিমান্ড শেষে তিনি স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন এবং পরে কারাগারে পাঠানো হয়।

মামলার তথ্য অনুযায়ী, গত ১২ ডিসেম্বর মতিঝিলে জুমার নামাজের পর হাদি নির্বাচনী প্রচারণা শেষ করেন। সোহরাওয়ার্দী উদ্যানে যাওয়ার পথে দুপুর ২টা ২০ মিনিটে হাদিকে বহনকারী অটোরিকশা পল্টন মডেল থানাধীন বক্স কালভার্ট এলাকায় পৌঁছালে মোটরসাইকেলে থাকা দুষ্কৃতকারীরা হত্যার উদ্দেশ্যে তাকে গুলি করে পালিয়ে যায়। গুরুতর আহত অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়।

পরবর্তীতে উন্নত চিকিৎসার জন্য ১৫ ডিসেম্বর হাদিকে সিঙ্গাপুরে পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় ১৮ ডিসেম্বর তিনি মারা যান। এরপর মামলাটি হত্যা মামলায় রূপান্তরিত হয়।

ভিওডি বাংলা/এমএস 


  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
সুপ্রিম কোর্ট প্রাঙ্গণ থেকে উদ্ধার ৬ সাউন্ড গ্রেনেড
সুপ্রিম কোর্ট প্রাঙ্গণ থেকে উদ্ধার ৬ সাউন্ড গ্রেনেড
ভোটের ফল চ্যালেঞ্জ করে হাইকোর্টে রবিনের আবেদন
ভোটের ফল চ্যালেঞ্জ করে হাইকোর্টে রবিনের আবেদন
নাসীরুদ্দীন পাটওয়ারীকে আদালতে হাজির হতে সমন
আব্বাসকে নিয়ে মানহানিকর বক্তব্য নাসীরুদ্দীন পাটওয়ারীকে আদালতে হাজির হতে সমন