• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
টপ নিউজ
স্পিকার–ডেপুটি স্পিকার চূড়ান্ত করবেন তারেক রহমান ইরান-সমর্থিত ইরাকি গোষ্ঠীর হামলায় ১৩ মার্কিন সেনা নিহত ইরানের নতুন সর্বোচ্চ নেতার আহতের গুঞ্জন, যা বললেন প্রেসিডেন্টের ছেলে ডেপুটি স্পিকার পদে সরকারের প্রস্তাব আপাতত নাকচ জামায়াতের: পরওয়ার সংসদে ভাষণ দেবেন রাষ্ট্রপতি: সালাহউদ্দিন আহমদ জামিন পেলেন সাংবাদিক আনিস আলমগীর জ্বালানি তেল বিক্রি নিয়ে সরকারের নতুন নির্দেশনা ত্রয়োদশ সংসদ: তরুণ ও নতুন নেতৃত্বের সঙ্গে গণতন্ত্রের নতুন অধ্যায় ঢাকা-১৩ আসনে ভোটের ফল চ্যালেঞ্জ করে হাইকোর্টে মামুনুল হক রাষ্ট্রদূত মুশফিকুল আনসারীকে ঢাকায় পররাষ্ট্র মন্ত্রণালয়ে বদলি

রাজবাড়ীতে গণমাধ্যমকর্মী ও সুধীজনদের নিয়ে ইফতার মাহফিল

রাজবাড়ী প্রতিনিধি    ১১ মার্চ ২০২৬, ০১:৪৪ পি.এম.
ছবি-ভিওডি বাংলা

পবিত্র মাহে রমজান উপলক্ষে রাজবাড়ীতে গণমাধ্যমকর্মী ও সুধীজনদের নিয়ে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (১০ মার্চ) সন্ধ্যায় দৈনিক জনতার আদালত পাঠক ফোরামের উদ্যোগে শহরের আইয়ুব হিলটপে আয়োজিত এ ইফতার ও দোয়া মাহফিলে গণমাধ্যমকর্মী, সুধীজনসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন।

অনুষ্ঠানে সংক্ষিপ্ত আলোচনা পর্বে বক্তব্য রাখেন রাজবাড়ী মীর মশাররফ হোসেন স্মৃতি সংসদের সভাপতি অধ্যাপক সালাম তাসির এবং রাজবাড়ী জেলা বার অ্যাসোসিয়েশনের সভাপতি অ্যাডভোকেট হাবিবুর রহমান বাচ্চু।

অনুষ্ঠানে সভাপতিত্ব ও দোয়া পরিচালনা করেন জনতার আদালত পাঠক ফোরামের আহ্বায়ক শাহ মুজতবা রশীদ আল কামাল। অনুষ্ঠান সঞ্চালনা করেন দৈনিক জনতার আদালতের নির্বাহী সম্পাদক সৌমিত্র শীল চন্দন। এ সময় পত্রিকার ব্যবস্থাপনা সম্পাদক এজাজ আহম্মেদসহ পত্রিকার সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

বক্তারা বলেন, রমজান মাস আত্মসংযম, সহমর্মিতা ও মানবতার শিক্ষা দেয়। এ মাসে ধনী-গরিব সকলের মাঝে ভ্রাতৃত্ববোধ জাগ্রত হয়। সমাজে সম্প্রীতি ও ঐক্য বজায় রাখতে এ ধরনের আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

বক্তারা আরও বলেন, গণমাধ্যম সমাজের দর্পণ। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের মাধ্যমে দায়িত্বশীল গণমাধ্যম সমাজের উন্নয়ন ও অগ্রগতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। দৈনিক জনতার আদালত দীর্ঘদিন ধরে স্থানীয় বিভিন্ন সমস্যা, সম্ভাবনা ও মানুষের কথা তুলে ধরছে বলেও তারা উল্লেখ করেন।

মাগরিবের আজানের সঙ্গে সঙ্গে উপস্থিত অতিথিরা একসঙ্গে ইফতার করেন। পরে দেশ ও জাতির কল্যাণ, শান্তি, সমৃদ্ধি এবং মুসলিম উম্মাহর মঙ্গল কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।

ভিওডি বাংলা-কামাল হোসেন/জা


  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
গৌরীপুরে এক্যফোরামের সভাপতির ওপর হামলা
গৌরীপুরে এক্যফোরামের সভাপতির ওপর হামলা
কুমারখালীতে জামাতের ইফতারে বিশিষ্টজনেরা
কুমারখালীতে জামাতের ইফতারে বিশিষ্টজনেরা
কুমারখালীতে অবৈধ ইটভাটা গুড়িয়ে দিলো প্রশাসন
কুমারখালীতে অবৈধ ইটভাটা গুড়িয়ে দিলো প্রশাসন