কুমারখালীতে অবৈধ ইটভাটা গুড়িয়ে দিলো প্রশাসন

কুষ্টিয়া কুমারখালী উপজেলায় অভিযান চালিয়ে অবৈধভাবে ইটভাটা পরিচালনার অপরাধে এক ইটভাটা মালিককে ১ লাখ টাকা জরিমানা করা হয়েছে। একই সাথে, একটি ইটভাটার গুঁড়িয়ে দেয়া হয়।
মঙ্গলবার (১০ মার্চ) দুপুরে সময় উপজেলা যদুবয়রা ইউনিয়নের কেশবপুর যদুবয়রা গ্ৰামে এই অভিযান পরিচালিত হয়। অভিযান পরিচালনা করেন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট কুষ্টিয়া আরিফুল ইসলাম। অভিযানে অংশ নেন পরিবেশ অধিদপ্তর কুষ্টিয়ার উপ-পরিচালক ইমদাদুল হক।
অভিযানের সময় বি, এ, বি ব্রিকসকে ১ লাখ টাকা জরিমানা করা হয়। এছাড়াও, পরিবেশ দূষণ ও অনুমোদন ছাড়াই ইটভাটা চালানোর কারণে সাগর ব্রিকসে বুলডোজার চালিয়ে ইটভাটার আংশিক গুঁড়িয়ে দেয়া হয়।
উপ-পরিচালক পরিবেশ অধিদপ্তর কুষ্টিয়া, ইমদাদুল হক জানান, বায়ু ও পরিবেশ দূষণকারী প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে। তারই অংশ হিসেবে মঙ্গলবার (১১ মার্চ) কুমারখালীতে একটি ইট ভাটায় ১ লাখ টাকা জরিমানা এবং সাগর ব্রিকস গুড়িয়ে দেওয়া হয়েছে। ইটভাটায় অভিযান অব্যাহত থাকবে।
ভিওডি বাংলা/জা







