• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

মধ্যপ্রাচ্য সংঘাত:

দেশে ফিরেছেন দোহায় আটকে থাকা বিমানের ১২ ক্রু

নিজস্ব প্রতিবেদক    ১১ মার্চ ২০২৬, ১১:৩৪ এ.এম.
বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ক্রুদের স্বাগত জানাচ্ছেন কেবিন ক্রু ইউনিয়নের সদস্যরা-ছবি: সংগৃহীত

মধ্যপ্রাচ্যে সংঘাতের কারণে দোহায় আটকে থাকা বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ১২ সদস্যের ক্রু মঙ্গলবার (১০ মার্চ) রাতে ঢাকায় ফিরে এসেছেন। দেশে ফেরার পর তারা স্বস্তি প্রকাশ করেছেন।

ক্রুদের মধ্যে বিমান চালক ও কেবিন ক্রু রয়েছেন। যুক্তরাষ্ট্র-ইরান সংঘাতের কারণে কাতারে তাদের ফ্লাইট বাতিল হওয়ায় তারা ১২ দিন একটি হোটেলে অবস্থান করেন। আটকে থাকা সময় তাদের পরিবার উদ্বিগ্ন ছিলেন।

বিমান বাংলাদেশ এয়ারলাইন্স ও কেবিন ক্রু ইউনিয়নের সদস্যরা দেশে ফেরার সময় তাদের স্বাগত জানান। বিমান সংস্থার এক কর্মকর্তা জানান, দাম্মামের ক্রুদের প্রথমে রিয়াদে নেওয়া হয়। এরপর রিয়াদ থেকে ফ্লাইটের মাধ্যমে ঢাকায় আনা হয়। এছাড়া দুবাই, শারজাহ ও আবুধাবিতে থাকা ক্রুদেরও দেশে ফিরিয়ে আনা হয়েছে।

ক্রুদের একজন ক্যাপ্টেন আসিফ মাহমুদ বলেন, দেশে ফেরার বিষয়ে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স কর্তৃপক্ষ সর্বাত্মক সহায়তা করেছে। তারা বিমান সংস্থার উদ্যোগ ও আন্তরিকতায় কৃতজ্ঞতা প্রকাশ করেছে।

ভিওডি বাংলা/জা

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
বিএনপির সংসদীয় দলের বৈঠক শুরু
বিএনপির সংসদীয় দলের বৈঠক শুরু
ঢাকার ফিলিং স্টেশনগুলোতে আজও দীর্ঘ লাইন
মধ্যপ্রাচ্য সংঘাতের প্রভাব: ঢাকার ফিলিং স্টেশনগুলোতে আজও দীর্ঘ লাইন
সরকারি দলের সংসদীয় সভা আজ
সরকারি দলের সংসদীয় সভা আজ