• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
আনোয়ারায় সবুজ অবকাঠামো নিশ্চিতের নির্দেশ প্রধানমন্ত্রীর জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান আফরোজা আব্বাস স্থানীয় সরকার নির্বাচন সেপ্টেম্বর-অক্টোবরে: সংসদে মির্জা ফখরুল আদাবর থানার ওসিকে কোপাল ছিনতাইকারীরা, গুলি চালাল পুলিশ অপ্রীতিকর পরিস্থিতিতে মোশাররফ-জুঁই, আসলে যা ঘটেছিল কলকাতায় হত্যা মামলায় জামিন, কারামুক্তির পথে আবুল বারকাত শিশুর মৃত্যু ঘিরে রণক্ষেত্র আদিতমারী, পুলিশ-সন্ত্রাসী সংঘর্ষে আহত ৩০ ১০ জেলায় সম্প্রসারিত হচ্ছে রেল সেবা: রেলমন্ত্রী পদ্মা সেতুর নিচ থেকে মাটি সরানো বন্ধ, গাছ লাগানো হবে: সেতুমন্ত্রী পরীমণির সঙ্গে অনৈতিক সম্পর্ক, বাধ্যতামূলক অবসরে এডিসি সাকলায়েন

জ্বালানি তেল নিয়ে জরুরি নির্দেশনা, সব ডিসি অফিসে চিঠি

নিজস্ব প্রতিবেদক    ৯ মার্চ ২০২৬, ০৩:৫০ পি.এম.
ছবি: সংগৃহীত

সরকার জ্বালানি তেলের সরবরাহ নিশ্চিত করা এবং বাজারে কৃত্রিম সংকট রোধের জন্য সারা দেশে ভ্রাম্যমাণ আদালত (মোবাইল কোর্ট) পরিচালনার নির্দেশ দিয়েছে।

সোমবার (৯ মার্চ) মন্ত্রিপরিষদ বিভাগের জেলা ম্যাজিস্ট্রেট পরিবীক্ষণ শাখা থেকে দেশের সব জেলা প্রশাসককে এই নির্দেশনা পাঠানো হয়েছে।

মন্ত্রিপরিষদ বিভাগের সিনিয়র সহকারী সচিব নাহিদা আক্তার তানিয়া স্বাক্ষরিত পত্রে বলা হয়েছে, “জ্বালানি তেলের বাজারে শৃঙ্খলা বজায় রাখা এবং কোনো ধরনের কৃত্রিম সংকট তৈরি না হওয়ার নিশ্চয়তা দিতে এই উদ্যোগ নেওয়া হলো।”

চিঠিতে বিশেষভাবে উল্লেখ করা হয়েছে, অবৈধ তেলের মজুদ তৈরি বন্ধ করা, নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে তেল বিক্রি রোধ করা এবং খোলা বাজারে তেল পাচার ও বিক্রির ওপর কড়া নজরদারি চালানো। এজন্য নিয়মিত মোবাইল কোর্ট পরিচালনায় গুরুত্ব দেওয়ার আহ্বান জানানো হয়েছে।

বর্তমান পরিস্থিতিতে তেলের যথাযথ ও নিরবচ্ছিন্ন সরবরাহ নিশ্চিত করার জন্য জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ, বিপিসি ও সংশ্লিষ্ট কোম্পানিগুলোর সমন্বয়ে কেন্দ্রীয় ও আঞ্চলিক মনিটরিং ও কন্ট্রোল সেল গঠন করা হয়েছে।

ভিওডি বাংলা/এমএস  

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
পরীমণির সঙ্গে অনৈতিক সম্পর্ক, বাধ্যতামূলক অবসরে এডিসি সাকলায়েন
পরীমণির সঙ্গে অনৈতিক সম্পর্ক, বাধ্যতামূলক অবসরে এডিসি সাকলায়েন
বিশ্বকাপে যে দল সমর্থন করেন প্রধানমন্ত্রী
বিশ্বকাপে যে দল সমর্থন করেন প্রধানমন্ত্রী
পরিচ্ছন্নতা কর্মীদের মাঝে স্বাস্থ্য কার্ড বিতরণ করলেন  ডিএসসিসি প্রশাসক
পরিচ্ছন্নতা কর্মীদের মাঝে স্বাস্থ্য কার্ড বিতরণ করলেন ডিএসসিসি প্রশাসক