• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
মাদক ঠেকাতে যুবসমাজকে খেলাধুলা-সাংস্কৃতিক কর্মকাণ্ডে জোর দিতে হবে: প্রধানমন্ত্রী নিরাপদ খাদ্য নিশ্চিতে সম্মিলিত উদ্যোগের আহ্বান ডিএসসিসি প্রশাসকের আনোয়ারায় সবুজ অবকাঠামো নিশ্চিতের নির্দেশ প্রধানমন্ত্রীর জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান আফরোজা আব্বাস স্থানীয় সরকার নির্বাচন সেপ্টেম্বর-অক্টোবরে: সংসদে মির্জা ফখরুল আদাবর থানার ওসিকে কোপাল ছিনতাইকারীরা, গুলি চালাল পুলিশ অপ্রীতিকর পরিস্থিতিতে মোশাররফ-জুঁই, আসলে যা ঘটেছিল কলকাতায় হত্যা মামলায় জামিন, কারামুক্তির পথে আবুল বারকাত শিশুর মৃত্যু ঘিরে রণক্ষেত্র আদিতমারী, পুলিশ-সন্ত্রাসী সংঘর্ষে আহত ৩০ ১০ জেলায় সম্প্রসারিত হচ্ছে রেল সেবা: রেলমন্ত্রী

পেট্রোল পাম্পে পুলিশ চেয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে চিঠি

নিজস্ব প্রতিবেদক    ৮ মার্চ ২০২৬, ০৭:২১ পি.এম.
ছবি: সংগৃহীত

দেশজুড়ে জ্বালানি তেলের সরবরাহ ও বিপণনে নিরাপত্তা বজায় রাখতে পুলিশের তহল জোরদার করার প্রস্তাব দিয়েছে বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশন (বিপিসি)। রোববার (৮ মার্চ) স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে পাঠানো চিঠিতে এ দাবি জানানো হয়।

বিপিসি জানিয়েছে, দেশে জ্বালানি তেল সরবরাহের পরিস্থিতি নিয়ে গণমাধ্যম ও সামাজিক যোগাযোগ মাধ্যমে নেতিবাচক খবর ছড়িয়ে পড়ায় ভোক্তাদের মধ্যে অতিরিক্ত তেল সংগ্রহের প্রবণতা বেড়েছে। এর ফলে ডিলাররা গত সময়ের তুলনায় বেশি পরিমাণ তেল সংগ্রহের চেষ্টা করছেন। পাশাপাশি কিছু ভোক্তা অনুমোদন ছাড়াই ফিলিং স্টেশন থেকে অতিরিক্ত তেল মজুত করার চেষ্টা করছেন বলে খবর পাওয়া যাচ্ছে।

বিপিসি ইতিমধ্যেই ফিলিং স্টেশন থেকে সরাসরি ভোক্তাদের কাছে জ্বালানি তেল সরবরাহ সীমিত করার বিষয়ে একটি প্রেস রিলিজ জারি করেছে। তবে সংকটকালে ফিলিং স্টেশনের কর্মচারী ও ক্রেতাদের মধ্যে বিভিন্ন অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটার ঘটনা দেখা দিচ্ছে।

চিঠিতে বলা হয়েছে, এই পরিস্থিতিতে দেশের সব ফিলিং স্টেশনের নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশি তহল জোরদার করা অত্যন্ত জরুরি। তাই স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য অনুরোধ জানানো হয়েছে।

ভিওডি বাংলা/এমএস 

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
স্থানীয় সরকার নির্বাচন সেপ্টেম্বর-অক্টোবরে: সংসদে মির্জা ফখরুল
স্থানীয় সরকার নির্বাচন সেপ্টেম্বর-অক্টোবরে: সংসদে মির্জা ফখরুল
১০ জেলায় সম্প্রসারিত হচ্ছে রেল সেবা: রেলমন্ত্রী
১০ জেলায় সম্প্রসারিত হচ্ছে রেল সেবা: রেলমন্ত্রী
পদ্মা সেতুর নিচ থেকে মাটি সরানো বন্ধ, গাছ লাগানো হবে: সেতুমন্ত্রী
পদ্মা সেতুর নিচ থেকে মাটি সরানো বন্ধ, গাছ লাগানো হবে: সেতুমন্ত্রী