• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান আফরোজা আব্বাস স্থানীয় সরকার নির্বাচন সেপ্টেম্বর-অক্টোবরে: সংসদে মির্জা ফখরুল আদাবর থানার ওসিকে কোপাল ছিনতাইকারীরা, গুলি চালাল পুলিশ অপ্রীতিকর পরিস্থিতিতে মোশাররফ-জুঁই, আসলে যা ঘটেছিল কলকাতায় হত্যা মামলায় জামিন, কারামুক্তির পথে আবুল বারকাত শিশুর মৃত্যু ঘিরে রণক্ষেত্র আদিতমারী, পুলিশ-সন্ত্রাসী সংঘর্ষে আহত ৩০ ১০ জেলায় সম্প্রসারিত হচ্ছে রেল সেবা: রেলমন্ত্রী পদ্মা সেতুর নিচ থেকে মাটি সরানো বন্ধ, গাছ লাগানো হবে: সেতুমন্ত্রী পরীমণির সঙ্গে অনৈতিক সম্পর্ক, বাধ্যতামূলক অবসরে এডিসি সাকলায়েন পরিচ্ছন্নতা কর্মীদের মাঝে স্বাস্থ্য কার্ড বিতরণ করলেন ডিএসসিসি প্রশাসক

ইরানের নতুন সর্বোচ্চ নেতা নির্বাচিত

আন্তর্জাতিক ডেস্ক    ৮ মার্চ ২০২৬, ০৫:৪৩ পি.এম.
ছবি: সংগৃহীত

ইরানের নতুন সর্বোচ্চ নেতা নির্বাচন সম্পন্ন হয়েছে বলে দেশটির গণমাধ্যম জানিয়েছে। ইরানের বিশেষজ্ঞ পরিষদের (অ্যাসেম্বলি অব এক্সপার্টস) সদস্য আহমাদ আলামুলহোদা জানিয়েছেন, নির্বাচনের প্রক্রিয়া ইতোমধ্যেই শেষ হয়েছে।

রোববার (৮ মার্চ) বিবিসির প্রতিবেদনে এই তথ্য প্রকাশ করা হয়। আহমাদ আলামুলহোদা বলেন, “এখন আনুষ্ঠানিক ঘোষণার বিষয়টি বিশেষজ্ঞ পরিষদের প্রধান হোসেইনি বুশেহরির ওপর নির্ভর করছে। শিগগিরই তিনিই সিদ্ধান্ত প্রকাশ করবেন।”

এর আগে গত সপ্তাহে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনি নিহত হন। সংবিধান অনুযায়ী, নতুন সর্বোচ্চ নেতার নির্বাচনের দায়িত্ব বিশেষজ্ঞ পরিষদের ওপর ন্যস্ত।

গত ১ মার্চ দেশটির সংবাদমাধ্যম জানিয়েছে, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলায় খামেনি নিহত হয়েছেন। রাষ্ট্রীয় সংবাদমাধ্যম আইআরআইবি জানিয়েছে, “ইরানের সর্বোচ্চ নেতা শাহাদাত বরণ করেছেন।”

রয়টার্স জানিয়েছে, দুই মার্কিন সূত্র এবং বিষয়টি সম্পর্কে অবগত একজন সূত্রের বরাত দিয়ে, শনিবার ভোরে ইরানে হামলার সময় খামেনি তার শীর্ষ উপদেষ্টাদের সঙ্গে বৈঠক করছিলেন।

ইসরায়েলি কর্মকর্তারা জানিয়েছে, হামলায় খামেনি এবং তার শীর্ষ সহযোগীরা নিহত হয়েছেন। এদের মধ্যে ছিলেন সাবেক ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিল সচিব আলি শামখানি ও ইসলামিক রেভোল্যুশনারি গার্ড কর্পসের কমান্ডার মোহাম্মদ পাকপোর।

ইরানি একটি সূত্র রয়টার্সকে জানিয়েছে, হামলার ঠিক আগে খামেনি শামখানি ও সুপ্রিম ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিল সচিব আলি লারিজানির সঙ্গে একটি সুরক্ষিত স্থানে বৈঠক করছিলেন।

ভিওডি বাংলা/এমএস 

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
খামেনির স্বাক্ষর ছাড়াই যুক্তরাষ্ট্র-ইরান সমঝোতা!
খামেনির স্বাক্ষর ছাড়াই যুক্তরাষ্ট্র-ইরান সমঝোতা!
ইরান-যুক্তরাষ্ট্র চুক্তি হয়ে গেছে, দাবি ট্রাম্পের
ইরান-যুক্তরাষ্ট্র চুক্তি হয়ে গেছে, দাবি ট্রাম্পের
আমেরিকায় বিমান বিধ্বস্ত, দুর্ঘটনা নাকি অন্য খেলা!
আমেরিকায় বিমান বিধ্বস্ত, দুর্ঘটনা নাকি অন্য খেলা!