• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
আনোয়ারায় সবুজ অবকাঠামো নিশ্চিতের নির্দেশ প্রধানমন্ত্রীর জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান আফরোজা আব্বাস স্থানীয় সরকার নির্বাচন সেপ্টেম্বর-অক্টোবরে: সংসদে মির্জা ফখরুল আদাবর থানার ওসিকে কোপাল ছিনতাইকারীরা, গুলি চালাল পুলিশ অপ্রীতিকর পরিস্থিতিতে মোশাররফ-জুঁই, আসলে যা ঘটেছিল কলকাতায় হত্যা মামলায় জামিন, কারামুক্তির পথে আবুল বারকাত শিশুর মৃত্যু ঘিরে রণক্ষেত্র আদিতমারী, পুলিশ-সন্ত্রাসী সংঘর্ষে আহত ৩০ ১০ জেলায় সম্প্রসারিত হচ্ছে রেল সেবা: রেলমন্ত্রী পদ্মা সেতুর নিচ থেকে মাটি সরানো বন্ধ, গাছ লাগানো হবে: সেতুমন্ত্রী পরীমণির সঙ্গে অনৈতিক সম্পর্ক, বাধ্যতামূলক অবসরে এডিসি সাকলায়েন

মাসুদ পেজেশকিয়ান

শত্রুকে এক ইঞ্চি জমিও দখল করতে দেবে না ইরান

আন্তর্জাতিক ডেস্ক    ৮ মার্চ ২০২৬, ০১:৪২ পি.এম.
ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্র ও তার মিত্র ইসরায়েলের সঙ্গে চলমান যুদ্ধের মধ্যে, ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান জাতির উদ্দেশে ভাষণ দিয়েছেন।

প্রেসিডেন্ট পেজেশকিয়ান বলেন, প্রতিবেশী দেশগুলোর সঙ্গে ইরান সুসম্পর্ক বজায় রাখতে চায়, কিন্তু শত্রু দেশগুলো বিভেদ সৃষ্টির চেষ্টা করছে।

তিনি আরও বলেন, অন্য কোনো দেশের ভূখণ্ড থেকে হামলার প্রতিক্রিয়া দিতে ইরান বাধ্য হচ্ছে, তবে এর মানে এই নয় যে ওই দেশের সঙ্গে ইরানের কোনো বিরোধ রয়েছে।

পেজেশকিয়ান সতর্ক করে বলেন, যারা ইরানকে আক্রমণ করবে, তাদের বিরুদ্ধে তেহরান শক্ত অবস্থানে রয়েছে এবং জোরালোভাবে প্রতিক্রিয়া দেওয়া হবে।

তিনি জনগণকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান এবং বলেন, ইরানের মাটি ও পানি রক্ষায় সবাইকে এগিয়ে আসতে হবে। জনগণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের মাধ্যমে ইরান শত্রুকে তার এক ইঞ্চি জমিও দখল করতে দেবে না।

তথ্যসূত্র: আল–জাজিরা

ভিওডি বাংলা/আ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
খামেনির স্বাক্ষর ছাড়াই যুক্তরাষ্ট্র-ইরান সমঝোতা!
খামেনির স্বাক্ষর ছাড়াই যুক্তরাষ্ট্র-ইরান সমঝোতা!
ইরান-যুক্তরাষ্ট্র চুক্তি হয়ে গেছে, দাবি ট্রাম্পের
ইরান-যুক্তরাষ্ট্র চুক্তি হয়ে গেছে, দাবি ট্রাম্পের
আমেরিকায় বিমান বিধ্বস্ত, দুর্ঘটনা নাকি অন্য খেলা!
আমেরিকায় বিমান বিধ্বস্ত, দুর্ঘটনা নাকি অন্য খেলা!