• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

সোহরাওয়ার্দী উদ্যানে ডগ স্কোয়াড নিয়ে সাঁড়াশি অভিযান, আটক ২৬

নিজস্ব প্রতিবেদক    ৭ মার্চ ২০২৬, ১০:৫৫ পি.এম.
সোহরাওয়ার্দী উদ্যানে সাঁড়াশি অভিযান। ছবি: ভিওডি বাংলা

রাজধানীর কেন্দ্রস্থল সোহরাওয়ার্দী উদ্যানকে মাদকমুক্ত করতে আচমকা হানা দিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।

‎শনিবার (৭ মার্চ) সন্ধ্যা সাড়ে ৭টায় শাহবাগ থানাধীন এই উদ্যানে ডিএমপির রমনা জোনের উদ্যোগে পরিচালিত হয় এক বিশাল মাদকবিরোধী সাঁড়াশি অভিযান। অভিযানে মাদক বহন ও সেবনের অভিযোগে ২৬ জনকে আটক করেছে যৌথ বাহিনী।

‎ডিএমপি রমনা জোনের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মোঃ মাসুদ আলম বিপিএম-এর প্রত্যক্ষ নেতৃত্ব ও নির্দেশনায় এই অভিযান পরিচালিত হয়।

‎মাদক কারবারিদের গোপন আস্তানা খুঁজে বের করতে এদিন মাঠে নামানো হয় পুলিশের স্পেশাল ‎ডগ স্কোয়াড বা K-9 ইউনিট । এছাড়া তাৎক্ষণিক সাজা নিশ্চিতে ডিএমপির নির্বাহী ম্যাজিস্ট্রেটের ভ্রাম্যমাণ আদালত, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের চৌকস কর্মকর্তা এবং গণপূর্ত বিভাগের কর্মকর্তারাও এই আকস্মিক অভিযানে অংশ নেন।

‎সাঁড়াশি এই অভিযান শেষে সাংবাদিকদের মুখোমুখি হন পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা। রমনা জোনের সহকারী পুলিশ কমিশনার (এসি) মাজহারুল ইসলাম জানান, উদ্যান ঘিরে অপরাধীদের মাদকের যে চক্র তৈরি হয়েছিল, তা ছিন্ন করতেই আমাদের এই অভিযান। যারা মাদক বহন করেছে এবং সেবন করেছে- এমন ২৬ জনকে আমরা আটক করেছি। যাচাই-বাছাই শেষে প্রকৃত অভিযুক্তদের সাজা দিয়ে কারাগারে পাঠানো হবে।

‎এখানকার মাদক কারবারিরা কেউই স্থানীয় নয়, বরং ভাসমান মানুষই এই চক্রের সাথে জড়িত বলে উল্লেখ করেন তিনি। সাধারণ দর্শনার্থীদের আশ্বস্ত করে এসি মাজহারুল ইসলাম আরও বলেন, সোহরাওয়ার্দী উদ্যানে যারা ঘুরতে আসেন, তাদের বিন্দুমাত্র ক্ষতির কারণ হবে না পুলিশ। তবে আমাদের এই মাদকবিরোধী অভিযান শুধু সোহরাওয়ার্দী উদ্যানেই সীমাবদ্ধ নয়, সব জায়গাতেই এই ধারা অব্যাহত থাকবে।

‎আটককৃত অপরাধীদের আইনের আওতায় আনতে স্পটেই উপস্থিত ছিলেন ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আরিফুল ইসলাম। কড়া হুঁশিয়ারি দিয়ে তিনি বলেন, যাদের আটক করা হয়েছে, তাদের বিষয়ে নিবিড় যাচাই-বাছাই চলছে। অপরাধ প্রমাণ হলেই ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাদের তাৎক্ষণিকভাবে সাজা প্রদান করা হবে।

‎রাজধানীর বুকে এমন সাঁড়াশি অভিযান সাধারণ মানুষের মনে স্বস্তি ফেরালেও, মাদক চক্রের সদস্যদের মধ্যে ব্যাপক আতঙ্কের সৃষ্টি করেছে।

‎ভিওডি বাংলা/ইসমাইল হোসেন/আ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
গুলশানে মদ খেয়ে মাতলামি, গ্রেপ্তার ১৯
গুলশানে মদ খেয়ে মাতলামি, গ্রেপ্তার ১৯
শুক্রবার রাজধানীর যেসব এলাকার মার্কেট ও দোকানপাট বন্ধ
শুক্রবার রাজধানীর যেসব এলাকার মার্কেট ও দোকানপাট বন্ধ
ঢাকার বাতাস ‘স্বাস্থ্যকর’
ঢাকার বাতাস ‘স্বাস্থ্যকর’