• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
নিরাপদ খাদ্য নিশ্চিতে সম্মিলিত উদ্যোগের আহ্বান ডিএসসিসি প্রশাসকের আনোয়ারায় সবুজ অবকাঠামো নিশ্চিতের নির্দেশ প্রধানমন্ত্রীর জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান আফরোজা আব্বাস স্থানীয় সরকার নির্বাচন সেপ্টেম্বর-অক্টোবরে: সংসদে মির্জা ফখরুল আদাবর থানার ওসিকে কোপাল ছিনতাইকারীরা, গুলি চালাল পুলিশ অপ্রীতিকর পরিস্থিতিতে মোশাররফ-জুঁই, আসলে যা ঘটেছিল কলকাতায় হত্যা মামলায় জামিন, কারামুক্তির পথে আবুল বারকাত শিশুর মৃত্যু ঘিরে রণক্ষেত্র আদিতমারী, পুলিশ-সন্ত্রাসী সংঘর্ষে আহত ৩০ ১০ জেলায় সম্প্রসারিত হচ্ছে রেল সেবা: রেলমন্ত্রী পদ্মা সেতুর নিচ থেকে মাটি সরানো বন্ধ, গাছ লাগানো হবে: সেতুমন্ত্রী

নওগাঁর ভাঙা আওয়ামী লীগ কার্যালয়ে ৭ মার্চের ভাষণ বাজল

নওগাঁ প্রতিনিধি    ৭ মার্চ ২০২৬, ০১:০৯ পি.এম.
ভাঙা নওগাঁ জেলা আ'লীগ কার্যালয়ে মাইকে বাজছে শেখ মুজিবুর রহমানের ৭ মার্চের ঐতিহাসিক ভাষণ-ছবি: সংগৃহীত

কার্যক্রম নিষিদ্ধ নওগাঁ জেলা আওয়ামী লীগের পরিত্যক্ত কার্যালয়ে হঠাৎ করে শেখ মুজিবুর রহমানের ৭ মার্চের ঐতিহাসিক ভাষণ প্রচার করা হয়েছে। ৫ আগস্ট ছাত্র-জনতার আন্দোলনের পর প্রথমবারের মতো ভাঙা কার্যালয়ে এই অনুষ্ঠান অনুষ্ঠিত হলো।

শনিবার (৭ মার্চ) সকালে জেলা আওয়ামী লীগের সাবেক বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক শফিকুর রহমান মামুন সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ৩১ সেকেন্ডের একটি ভিডিও প্রকাশ করেন। ভিডিওতে দেখা যায়, ভাঙা কার্যালয়ের তৃতীয় তলায় একটি ছোট মাইকে ৭ মার্চের ভাষণ প্রচার করা হচ্ছে।

উল্লেখ্য, কার্যালয়ের মাইকটি কার নেতৃত্বে স্থাপন করা হয়েছে এবং সেখানে কোনো নেতাকর্মী উপস্থিত ছিলেন কি না, তা স্পষ্ট নয়। তবে জেলার বিভিন্ন নেতাকর্মী তাদের ফেসবুক আইডিতে ভিডিওটি শেয়ার করে জনগণকে অবগত করেছেন।

সদর থানার ওসি মো. নিয়ামুল হক বলেন, “আমরা এই বিষয়ে শুনেছি। মাইকটি খুলে নিয়ে চলে গেছে বলে জানা গেছে।”

ভিওডি বাংলা/জা

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
নবাবগঞ্জে গ্রাম আদালত বিষয়ক বার্ষিক ক্যাম্পেইন অনুষ্ঠিত
নবাবগঞ্জে গ্রাম আদালত বিষয়ক বার্ষিক ক্যাম্পেইন অনুষ্ঠিত
বাকৃবিতে শিক্ষার্থীদের মাঝে সার্জিক্যাল কিট বক্স বিতরণ
বাকৃবিতে শিক্ষার্থীদের মাঝে সার্জিক্যাল কিট বক্স বিতরণ
ভূরুঙ্গামারীতে বিদ‍্যুৎস্পৃষ্টে নারী ইউপি সদস‍্যের মৃত্যু
ভূরুঙ্গামারীতে বিদ‍্যুৎস্পৃষ্টে নারী ইউপি সদস‍্যের মৃত্যু