• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

যুদ্ধ শুরুর পর প্রথমবার যে কথা হলো পুতিন-পেজেশকিয়ানের

আন্তর্জাতিক ডেস্ক    ৭ মার্চ ২০২৬, ১১:৫৫ এ.এম.
ছবি: সংগৃহীত

মার্কিন যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সামরিক হামলার পর প্রথমবার উচ্চ পর্যায়ে যোগাযোগ স্থাপন করলেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এবং ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান।

রাশিয়ার ক্রেমলিনের বরাত দিয়ে রাষ্ট্রীয় মালিকানাধীন সংবাদ সংস্থা তাস জানিয়েছে, দুই দেশের রাষ্ট্রপ্রধান বিভিন্ন মাধ্যমে রাশিয়া-ইরানের যোগাযোগ অব্যাহত রাখার বিষয়ে একমত হয়েছেন।

ক্রেমলিনের প্রেস সার্ভিস জানিয়েছে, “রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ও ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের মধ্যে টেলিফোনে কথোপকথনের পর সিদ্ধান্ত হয়েছে যে, ইরানের সঙ্গে বিভিন্ন চ্যানেলের মাধ্যমে যোগাযোগ অব্যাহত থাকবে।”

এটি মার্কিন ও ইসরায়েলের হামলার পর রাশিয়া ও ইরানের শীর্ষ পর্যায়ের প্রথম প্রকাশ্য যোগাযোগ হিসেবে ধরা হচ্ছে।

ভিওডি বাংলা/এমএস

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
দীর্ঘমেয়াদি যুদ্ধের জন্য প্রস্তুত ইরান, নতুন অস্ত্র আসছে: আইআরজিসি
দীর্ঘমেয়াদি যুদ্ধের জন্য প্রস্তুত ইরান, নতুন অস্ত্র আসছে: আইআরজিসি
নিঃশর্ত আত্মসমর্পণ ছাড়া ইরানের সঙ্গে চুক্তি নয়: ট্রাম্প
নিঃশর্ত আত্মসমর্পণ ছাড়া ইরানের সঙ্গে চুক্তি নয়: ট্রাম্প
লেবানন সীমান্তে হামলায় ইসরায়েলি মন্ত্রীর ছেলে আহত
লেবানন সীমান্তে হামলায় ইসরায়েলি মন্ত্রীর ছেলে আহত