• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

সৌদির তেলের খনি লক্ষ্য করে ইরানের ড্রোন হামলা

ভিওডি বাংলা ডেস্ক    ৭ মার্চ ২০২৬, ১০:৪১ এ.এম.
ছবি: সংগৃহীত

মধ্যপ্রাচ্যে উত্তেজনা নতুন মাত্রা পেয়েছে। ইরান প্রথমবারের মতো সৌদি আরবের তেল খনি লক্ষ্য করে ড্রোন হামলা চালিয়েছে। তবে সৌদি প্রতিরক্ষা বাহিনী হামলাকারী ড্রোনগুলো লক্ষ্যবস্তুতে পৌঁছানোর আগেই এয়ার ডিফেন্স সিস্টেমের মাধ্যমে ধ্বংস করতে সক্ষম হয়েছে।

সৌদিতে অবস্থিত যুক্তরাষ্ট্রের প্রিন্স সুলতান এয়ারবেইস লক্ষ্য করে ইরান একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুড়লেও তা ও ধ্বংস করা হয়েছে।

শুক্রবার রাতে সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে সৌদি প্রতিরক্ষা মন্ত্রণালয় জানায়, “শায়েবাহ খনি লক্ষ্য করে ড্রোন হামলা করা হয়েছিল। সেই হামলা ব্যর্থ করে দেওয়া হয়েছে। ৬টি ড্রোন ধ্বংস করা হয়েছে। এছাড়া প্রিন্স সুলতান বিমানঘাঁটি লক্ষ্য করে ধেয়ে আসা একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রও ধ্বংস করা হয়েছে।”

ইরানের পরমাণু প্রকল্প নিয়ে তেহরান ও ওয়াশিংটনের মধ্যে ৬ ফেব্রুয়ারি থেকে ২৭ ফেব্রুয়ারি পর্যন্ত ২১ দিন ধরে সংলাপ চলে। তবে ২৭ ফেব্রুয়ারি কোনো সমঝোতা চুক্তি ছাড়া সেই সংলাপ শেষ হয়।

পরের দিন, ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী ইরানে ‘অপারেশন এপিক ফিউরি’ শুরু করে। একই সময়ে ইসরায়েলও ওয়াশিংটনের সঙ্গে সমন্বয়ে ইরানে ‘অপারেশন রোয়ারিং লায়ন’ চালু করে।

হামলার জবাবে ইরান ইসরায়েল ও মধ্যপ্রাচ্যের মার্কিন সেনাঘাঁটিতে ধারাবাহিকভাবে ড্রোন ও ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করছে।

সূত্র: এএফপি।

ভিওডি বাংলা/এমএস 

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
কুয়েতে মার্কিন ঘাঁটিতে ইরানের ব্যাপক হামলা
কুয়েতে মার্কিন ঘাঁটিতে ইরানের ব্যাপক হামলা
ব্রাজিলে বৃদ্ধাশ্রম ভবন ধসে নিহত ৮
ব্রাজিলে বৃদ্ধাশ্রম ভবন ধসে নিহত ৮
প্রাথমিক ফলে এগিয়ে র‍্যাপার বালেন্দ্র শাহর দল
নেপালের নির্বাচন প্রাথমিক ফলে এগিয়ে র‍্যাপার বালেন্দ্র শাহর দল