• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

‘যুদ্ধ থামাতে যোগাযোগ করেছে’, ট্রাম্পের দাবি সম্পূর্ণ নাকচ ইরানের

আন্তর্জাতিক ডেস্ক    ৬ মার্চ ২০২৬, ১০:১৫ এ.এম.
ছবি: সংগৃহীত

ইরান যুদ্ধ বন্ধে চুক্তির জন্য বারবার যোগাযোগ করছে— এমন দাবি করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। যদিও তেহরান এ অভিযোগ সরাসরি নাকচ করেছে, তবুও ট্রাম্প তার বক্তব্য থেকে সরে আসেননি। বরং ইরানের পরবর্তী সর্বোচ্চ নেতা নির্বাচনের প্রসঙ্গ টেনে নিজের সম্পৃক্ততার কথাও তুলে ধরে নতুন বিতর্কের জন্ম দিয়েছেন তিনি। ব্রিটিশ সংবাদমাধ্যম ‘দ্য ইন্ডিপেন্ডেন্ট’ এবং মার্কিন সংবাদমাধ্যম ‘একিওস’এর প্রতিবেদনে এসব তথ্য উঠে এসেছে।

গত বৃহস্পতিবার রাতে হোয়াইট হাউসে আর্জেন্টাইন ফুটবল তারকা লিওনেল মেসি এবং তার ক্লাব Inter ইন্টার মিয়ামিকে দেওয়া এক সংবর্ধনা অনুষ্ঠানে ট্রাম্প এসব মন্তব্য করেন। উপস্থিতদের উদ্দেশে তিনি বলেন, ইরানের সামরিক সক্ষমতা এখন চরম দুর্বল অবস্থায় রয়েছে। তার ভাষায়, দেশটির বিমান প্রতিরক্ষা ব্যবস্থা কার্যত ধ্বংস হয়ে গেছে এবং তাদের কার্যকর কোনো বিমান বাহিনী বা আকাশ প্রতিরক্ষা আর নেই।

ট্রাম্প আরও দাবি করেন, ইরানের অধিকাংশ যুদ্ধবিমান ও যোগাযোগ অবকাঠামো ধ্বংস করা হয়েছে। তার মতে, দেশটির ক্ষেপণাস্ত্র ও লঞ্চারের প্রায় ৬০ থেকে ৬৪ শতাংশ ইতোমধ্যে ধ্বংস হয়ে গেছে। তিনি বলেন, শত্রু হিসেবে ইরান শক্তিশালী হলেও বর্তমানে তারা চরম চাপে পড়ে চুক্তির জন্য ‘কল’ দিচ্ছে। তবে তাচ্ছিল্যের সুরে ট্রাম্প বলেন, “আমি তাদের বলেছি, আপনারা অনেক দেরি করে ফেলেছেন। এখন আমরা তাদের চেয়েও বেশি যুদ্ধ করতে চাই।”

এদিকে যুদ্ধ বা সম্ভাব্য চুক্তির আলোচনা ছাড়াও ইরানের অভ্যন্তরীণ রাজনীতির বিষয়েও মন্তব্য করেছেন ট্রাম্প। তিনি জানান, ইরানের পরবর্তী সর্বোচ্চ নেতা নির্বাচনের প্রক্রিয়ায় তার ব্যক্তিগতভাবে সংশ্লিষ্ট থাকা উচিত বলে তিনি মনে করেন। তার মতে, তেহরান যদি ওয়াশিংটনের সঙ্গে আলোচনা ছাড়াই আয়াতুল্লাহ আলী খামেনির উত্তরসূরি নির্বাচন করে, তাহলে সেটি সময়ের অপচয় হবে।

খামেনির দ্বিতীয় ছেলে মোজতাবা খামেনিকে সম্ভাব্য পরবর্তী নেতা হিসেবে আলোচনায় আনা হলে ট্রাম্প স্পষ্ট জানান, তাকে নেতা হিসেবে নির্বাচিত করা হলে তিনি তা কোনোভাবেই মেনে নেবেন না।

ভিওডি বাংলা/এমএস 

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
লেবাননে চার দিনে ইসরায়েলি হামলায় নিহত ৭৭
লেবাননে চার দিনে ইসরায়েলি হামলায় নিহত ৭৭
কেন প্রতিবেশী দেশগুলোয় হামলা, জানাল ইরান
কেন প্রতিবেশী দেশগুলোয় হামলা, জানাল ইরান
বিশ্ববাজারে স্বর্ণের দামে বড় পতন, প্রভাব পড়বে দেশেও
বিশ্ববাজারে স্বর্ণের দামে বড় পতন, প্রভাব পড়বে দেশেও