লেবাননে চার দিনে ইসরায়েলি হামলায় নিহত ৭৭

লেবাননে গত চার দিনে ইসরায়েলি হামলায় অন্তত ৭৭ জন নিহত হয়েছেন বলে জানিয়েছে দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়। একই সময়ে আহত হয়েছেন আরও ৫২৭ জন।
মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, সোমবার থেকে শুরু হওয়া হামলায় এই হতাহতের ঘটনা ঘটে। এর মধ্যে শুধু বৃহস্পতিবারের হামলাতেই অন্তত আটজনের মৃত্যু হয়েছে বলে জানা গেছে।
নিহতদের মধ্যে দক্ষিণাঞ্চলের কেফার টেবনিট গ্রামে একই পরিবারের চার সদস্য রয়েছেন।
এদিকে চলমান হামলার কারণে লেবাননে ব্যাপক সংখ্যক মানুষ বাস্তুচ্যুত হয়েছেন। এখন পর্যন্ত অন্তত ৬৫ হাজারের বেশি মানুষ মন্ত্রণালয় পরিচালিত আশ্রয়কেন্দ্রে নিজেদের নাম নিবন্ধন করেছেন।
তবে এর বাইরে আরও প্রায় ১০ থেকে ২০ হাজার মানুষ বাস্তুচ্যুত হয়েছেন বলে ধারণা করা হচ্ছে। তাদের অনেকেই সড়কে অথবা স্বজনদের বাড়িতে আশ্রয় নিয়েছেন।
ভিওডি বাংলা/আ







