টপ নিউজ
প্রধানমন্ত্রীসহ বিএনপির ১০ নেতাকে আমন্ত্রণপত্র পাঠালেন জাগপা
নিজস্ব প্রতিবেদক
৫ মার্চ ২০২৬, ০২:৪৪ পি.এম.

ছবি: সংগৃহীত
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপার্সন তারেক রহমান'সহ মন্ত্রী -এমপি ও দলীয় নেতাদের ইফতার আমন্ত্রণ জানিয়েছেন জাতীয় গণতান্ত্রিক পার্টি-জাগপা।
বৃহস্পতিবার (৫ মার্চ) দুপুর আড়াইটায় বিএনপির পল্টন কেন্দ্রীয় অফিসে আমন্ত্রণ কার্ড পৌছেদেন জাগপার গণসংযোগ সমন্বয়ক ও মিডিয়া উইংয়ের সদস্য নজরুল ইসলাম বাবলু।
আগামী ৯ মার্চ বিকাল ৫ টায় হোটেল স্কাই সিটি , ৪৭ সিদ্ধেশ্বরী রোড়, মালিবাগ অনুষ্ঠিত হবে।
বিএনপির পক্ষে আমন্ত্রণ কার্ড গ্রহণ করেন দপ্তর দায়িত্বপ্রাপ্ত মো. রফিকুল ইসলাম।
ভিওডি বাংলা/জা







