• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
টপ নিউজ
মধ্যপ্রাচ্যে সর্ববৃহৎ মার্কিন ঘাঁটিতে ইরানের ভয়াবহ হামলা ইরাকের কুর্দিস্তানে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান মহিলা বাস সার্ভিস চালুর উদ্যোগ নিল বিআরটিসি প্রধান উপদেষ্টার দায়িত্ব ছাড়ার পর নতুন কর্মক্ষেত্রে ড. ইউনূস শেখ হাসিনাকে ফিরিয়ে আনতে যথাযথ উদ্যোগ নেওয়া হবে: চিফ প্রসিকিউটর যুক্তরাষ্ট্র-ইসরায়েলের হামলায় ইরানে মৃতের সংখ্যা বেড়ে ১০৪৫ নিষিদ্ধ ছাত্রলীগ করায় ছেলেকে ত্যাজ্য করলেন পিতা তুরস্কের ভূখণ্ড লক্ষ্য করে ইরানের ক্ষেপণাস্ত্র হামলা জনগণের ভোগান্তিকারীদের ছাড় দেওয়া হবে না: গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে চিফ হুইপসহ হুইপদের শ্রদ্ধা

ভাতা–কার্ডের নামে টাকা আদায়, আস্থায় টানাপোড়েন

পঞ্চগড় প্রতিনিধি    ৪ মার্চ ২০২৬, ০৭:৪১ পি.এম.
ছবি: ভিওডি বাংলা

পঞ্চগড় সদর উপজেলার ৮নং ধাক্কামারা ইউনিয়নের মালিপাড়া এলাকায় বিভিন্ন সরকারি ভাতা ও কার্ড পাইয়ে দেওয়ার নামে অর্থ আদায়ের অভিযোগ প্রমাণিত হলেও, এখনো দৃশ্যমান কোনো প্রশাসনিক পদক্ষেপ না নেওয়ায় জনমনে প্রশ্ন দেখা দিয়েছে।

ভুক্তভোগীদের লিখিত অভিযোগে বলা হয়, বয়স্ক ভাতা, বিধবা ভাতা, প্রতিবন্ধী ভাতা ও টিসিবি কার্ডসহ বিভিন্ন সরকারি সুবিধা পাইয়ে দেওয়ার আশ্বাসে মোট প্রায় ১ লাখ ২৯ হাজার টাকা নেওয়া হয়। দীর্ঘ সময়েও প্রতিশ্রুত সেবা না পাওয়ায় ক্ষতিগ্রস্তরা, পঞ্চগড় সদর উপজেলা প্রশাসন বরাবর অভিযোগ দাখিল করেন।

পরবর্তীতে উপজেলা পরিষদ ও ইউনিয়ন পরিষদ কার্যালয়ে অনুষ্ঠিত শুনানিতে অভিযোগের সত্যতা উঠে আসে বলে স্থানীয় সূত্র জানিয়েছে। শুনানি শেষে অভিযুক্ত পক্ষ ৭৫ হাজার টাকা ফেরত দেয়। তবে বাকি অর্থ এখনো ফেরত না পাওয়া এবং সংশ্লিষ্টদের বিরুদ্ধে দৃশ্যমান কোনো প্রশাসনিক ব্যবস্থা গ্রহণ না করায় এলাকায় আলোচনা-সমালোচনা চলছে।

এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা ফাহমিদা সুলতানা জানান, অভিযোগের পরিপ্রেক্ষিতে সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানকে তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে। তদন্ত প্রতিবেদন পাওয়ার পর আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

অন্যদিকে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এ বিষয়ে সাংবাদিকদের কাছে মন্তব্য করতে রাজি হননি।

স্থানীয় সচেতন মহলের মতে, সরকারি সুবিধা পাইয়ে দেওয়ার নামে অর্থ লেনদেনের ঘটনা কেবল ব্যক্তিগত অনিয়ম নয়; এটি জনস্বার্থ ও প্রশাসনিক স্বচ্ছতার সঙ্গে জড়িত গুরুতর বিষয়। অভিযোগ প্রমাণিত হওয়ার পরও কার্যকর পদক্ষেপ না নেওয়া হলে সাধারণ মানুষের সরকারি সেবার প্রতি আস্থা ক্ষুণ্ন হতে পারে।

জনস্বার্থে দ্রুত, স্বচ্ছ ও দৃশ্যমান প্রশাসনিক ব্যবস্থা গ্রহণই এখন সময়ের দাবি। অন্যথায় এ ধরনের অনিয়ম ভবিষ্যতে আরও বিস্তৃত হওয়ার আশঙ্কা রয়েছে বলে মনে করছেন এলাকাবাসী।

ভিওডি বাংলা/স্নিগ্ধা খন্দকার/আ


  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ভাঙ্গুড়ায় রাইস মিলে ভাঙচুর ও ২ লাখ টাকা লুট
থানায় অভিযোগ ভাঙ্গুড়ায় রাইস মিলে ভাঙচুর ও ২ লাখ টাকা লুট
দাবিকৃত চাঁদা না পেয়ে সাবেক সাংসদের ভাইয়ের বাড়িতে অগ্নিসংযোগ
সোনাগাজী দাবিকৃত চাঁদা না পেয়ে সাবেক সাংসদের ভাইয়ের বাড়িতে অগ্নিসংযোগ
টেন্ডারের চেয়ে ১৬ টি গাছ বেশি কাটার অভিযোগ
পঞ্চগড় টেন্ডারের চেয়ে ১৬ টি গাছ বেশি কাটার অভিযোগ