• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
টপ নিউজ
মধ্যপ্রাচ্যে সর্ববৃহৎ মার্কিন ঘাঁটিতে ইরানের ভয়াবহ হামলা ইরাকের কুর্দিস্তানে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান মহিলা বাস সার্ভিস চালুর উদ্যোগ নিল বিআরটিসি প্রধান উপদেষ্টার দায়িত্ব ছাড়ার পর নতুন কর্মক্ষেত্রে ড. ইউনূস শেখ হাসিনাকে ফিরিয়ে আনতে যথাযথ উদ্যোগ নেওয়া হবে: চিফ প্রসিকিউটর যুক্তরাষ্ট্র-ইসরায়েলের হামলায় ইরানে মৃতের সংখ্যা বেড়ে ১০৪৫ নিষিদ্ধ ছাত্রলীগ করায় ছেলেকে ত্যাজ্য করলেন পিতা তুরস্কের ভূখণ্ড লক্ষ্য করে ইরানের ক্ষেপণাস্ত্র হামলা জনগণের ভোগান্তিকারীদের ছাড় দেওয়া হবে না: গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে চিফ হুইপসহ হুইপদের শ্রদ্ধা

পঞ্চগড়

টেন্ডারের চেয়ে ১৬ টি গাছ বেশি কাটার অভিযোগ

পঞ্চগড় প্রতিনিধি    ৪ মার্চ ২০২৬, ০৭:৩৪ পি.এম.
ছবি: ভিওডি বাংলা

পঞ্চগড়ের আটোয়ারী উপজেলার লক্ষ্মীপুর ইসলামিয়া আলিম মাদ্রাসায় টেন্ডারে নির্ধারিত সংখ্যার চেয়ে বেশি গাছ কাটার অভিযোগ উঠেছে। ঘটনাটি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের দাবিতে জেলা প্রশাসকের কাছে লিখিত অভিযোগ করা হয়েছে।

জানা গেছে, মাদ্রাসার ইউক্যালিপটাস ও মেহগনি গাছ বিক্রির জন্য আটোয়ারী উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয় থেকে গত ২৮ অক্টোবর ২০২৫ তারিখে গাছ বিক্রির বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। বিজ্ঞপ্তি অনুযায়ী ৪৮টি ইউক্যালিপটাস ও ৯টি মেহগনি—মোট ৫৭টি গাছ বিক্রির সিদ্ধান্ত গৃহীত হয়।

অভিযোগে বলা হয়েছে, নির্ধারিত ৫৭টি গাছের পরিবর্তে প্রায় ৭৩টিরও বেশি গাছ কাটা হয়েছে। স্থানীয়ভাবে বিষয়টি নিয়ে সমালোচনা শুরু হলে ঘটনাটি প্রকাশ্যে আসে।

অভিযোগকারী লুৎফর রহমান ঝলঝলি গ্রামের মৃত সিরাজুল ইসলামের ছেলে এবং সংশ্লিষ্ট মাদ্রাসার গভর্নিং বডির নির্বাচিত অভিভাবক সদস্য। লিখিত অভিযোগে তিনি দাবি করেন, নির্ধারিত সংখ্যার অতিরিক্ত গাছ কেটে দ্রুত সরিয়ে নেওয়ার চেষ্টা করা হয়েছে, যা সরকারি নীতিমালা ও টেন্ডারের শর্ত লঙ্ঘনের শামিল।

তিনি আরও উল্লেখ করেন, একটি শিক্ষা প্রতিষ্ঠানের সম্পদ ব্যবস্থাপনায় এ ধরনের অনিয়ম অত্যন্ত উদ্বেগজনক। সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্তের মাধ্যমে দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের দাবি জানান তিনি। উল্লেখ্য, লক্ষ্মীপুর ইসলামিয়া আলিম মাদ্রাসাটি আটোয়ারী উপজেলার একমাত্র আলিম মাদ্রাসা হওয়ায় বিষয়টি বিশেষ গুরুত্ব বহন করে।

গাছ বিক্রয় বিজ্ঞপ্তির শর্ত অনুযায়ী নির্ধারিত সময়ের মধ্যে দরপত্র দাখিল, উন্মুক্ত দরপত্র গ্রহণ এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষের উপস্থিতিতে নির্ধারিত সংখ্যক গাছ কর্তনের বাধ্যবাধকতা ছিল। টেন্ডারের বাইরে অতিরিক্ত কোনো গাছ না কাটার বিষয়েও স্পষ্ট নির্দেশনা ছিল।

স্থানীয় সূত্রে জানা গেছে, উক্ত টেন্ডারটি মাদ্রাসার এক সহকারী শিক্ষক পেয়েছেন বলে তথ্য পাওয়া গেছে। বিষয়টিও তদন্তের আওতায় আনার দাবি জানিয়েছেন অভিযোগকারী।

তবে মাদ্রাসার ভারপ্রাপ্ত অধ্যক্ষ আব্দুল হাকিম অভিযোগ অস্বীকার করে বলেন, সরকারি টেন্ডার প্রক্রিয়া অনুসরণ করেই গাছ বিক্রি করা হয়েছে এবং নির্ধারিত সংখ্যক গাছই কাটা হয়েছে। কোনো অনিয়ম হয়নি।

এ বিষয়ে আটোয়ারী উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, জেলা প্রশাসকের কার্যালয় থেকে প্রাপ্ত অভিযোগের ভিত্তিতে তদন্তের দায়িত্ব মাধ্যমিক শিক্ষা অফিসারকে দেওয়া হয়েছে। তদন্ত প্রতিবেদন পাওয়ার পর প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য সুপারিশ করা হবে।

ঘটনাটি এলাকায় মিশ্র প্রতিক্রিয়ার সৃষ্টি করেছে। সচেতন মহলের মতে, শিক্ষা প্রতিষ্ঠানের সম্পদ ব্যবস্থাপনায় স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করা না গেলে ভবিষ্যতে এ ধরনের অভিযোগ আরও বাড়তে পারে। তাই নিরপেক্ষ ও স্বচ্ছ তদন্তের মাধ্যমে প্রকৃত ঘটনা উদঘাটনই এখন সময়ের দাবি।

ভিওডি বাংলা/স্নিগ্ধা খন্দকার/আ


  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ভাঙ্গুড়ায় রাইস মিলে ভাঙচুর ও ২ লাখ টাকা লুট
থানায় অভিযোগ ভাঙ্গুড়ায় রাইস মিলে ভাঙচুর ও ২ লাখ টাকা লুট
দাবিকৃত চাঁদা না পেয়ে সাবেক সাংসদের ভাইয়ের বাড়িতে অগ্নিসংযোগ
সোনাগাজী দাবিকৃত চাঁদা না পেয়ে সাবেক সাংসদের ভাইয়ের বাড়িতে অগ্নিসংযোগ
ভাতা–কার্ডের নামে টাকা আদায়, আস্থায় টানাপোড়েন
ভাতা–কার্ডের নামে টাকা আদায়, আস্থায় টানাপোড়েন