• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
logo
শিরোনাম
উত্তরায় পুলিশের অভিযানে ১১টি আইফোন ও স্বর্ণালংকারসহ গ্রেপ্তার ৬ প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে আন্দোলন: মামলা প্রত্যাহারের পথে মুখ্যমন্ত্রী শুভেন্দু গ্যাস সংকট: মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর সঙ্গে কথা বললেন তারেক রহমান এমপিও শিক্ষকদের বদলি আবেদন কবে শুরু মিরপুরে ১২ ভরি স্বর্ণালংকার চুরি, গৃহকর্মীসহ গ্রেপ্তার ২ ছাত্রদলের গেঞ্জি পরে সারজিস-পাটওয়ারীর গাড়িবহরে হামলার অভিযোগ স্বাস্থ্যসেবায় ইম্পেরিয়াল-কেডিআরএফের যৌথ উদ্যোগ ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৫১২ ঢাবির ২৩১ শিক্ষকের বিচার চেয়ে উপাচার্যের কাছে স্মারকলিপি রাজধানীতে কলেজের দেয়াল ধসে নিহত ২ আহত ৮

জাতীয় সাঁতার প্রতিযোগিতা শুরু ৯ নভেম্বর


প্রকাশ:  ৭ নভেম্বর ২০২৪, ০৮:০৬ পি.এম.
শেয়ার করুন 0
জাতীয় সাঁতার প্রতিযোগিতা শুরু ৯ নভেম্বর

ঢাকার মিরপুরে সৈয়দ নজরুল ইসলাম জাতীয় সুইমিং কমপ্লেক্সে আগামী ৯ থেকে ১২ নভেম্বর পর্যন্ত ‘ম্যাক্স গ্রুপ ৩৩তম জাতীয় সাঁতার, ডাইভিং ও ওয়াটারপোলো প্রতিযোগিতা-২০২৪’ অনুষ্ঠিত হবে।

বৃহস্পতিবার (৭ নভেম্বর) দুপুর সাড়ে ১২টার দিকে বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের ডাচ বাংলা ব্যাংক অডিটরিয়ামে এক সংবাদ সম্মেলনের মাধ্যমে এ তথ্য জানানো হয়। এতে লিখিত বক্তব্য পেশ করেন বাংলাদেশ সুইমিং ফেডারেশনর ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক সেলিম মিয়া।

সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন- বাংলাদেশ সুইমিং ফেডারেশনের সহসভাপতি মো. আবদুল হামিদ, কোষাধ্যক্ষ মো. রেজাউল হোসেন বাদশা, যুগ্ম সম্পাদক আমিরুল ইসলাম।

প্রতিযোগিতায় বিভাগীয় ক্রীড়া সংস্থা, জেলা ক্রীড়া সংস্থা, সুইমিং ক্লাব, বিকেএসপি, বাংলাদেশ সেনাবাহিনী, বাংলাদেশ নৌবাহিনী, বাংলাদেশ বিমানবাহিনী, বাংলাদেশ পুলিশ, বাংলাদেশ আনসার ও বর্ডার গার্ড বাংলাদেশসহ প্রায় ৫২টি টিমের প্রায় ৫৫০ জন খেলোয়াড়, প্রায় ৮৫ জন টিম অফিসিয়াল ও ১০০ জন মিট অফিসিয়ালসহ সর্বমোট ৭৩৫ জন অংশগ্রহণ করবে।

এ ছাড়াও প্রতিযোগিতা আয়োজনে পৃষ্ঠপোষক প্রতিষ্ঠান ম্যাক্স গ্রুপ সম্পূর্ণ আর্থিক ব্যয়ভারবহন করবেন। বিকেএসপি ও সকল সার্ভিসেস টিম ব্যতিত সকল দলের সাঁতারু ও অফিসিয়ালের যাতায়াত, থাকা ও খাওয়ার খরচ বাংলাদেশ সুইমিং ফেডারেশন বহন করবে। সুইমিং কমপ্লেক্সের ডরমেটরি, ক্রীড়া পল্লী-১ ও ক্রীড়া পল্লী-২ তে সাঁতারু ও অফিসিয়ালদের আবাসনের ব্যবস্থা করা হয়েছে।

সাঁতারে (পুরুষ-১৯টি ও মহিলা-১৯টি) মোট ৩৮টি, পুরুষ বিভাগে ডাইভিংয়ে ৩টি এবং ওয়াটারপোলো ১টি ইভেন্ট রয়েছে। বিজয়ী সাঁতারুদের স্বর্ণ, রৌপ্য ও ব্রোঞ্জ পদক প্রদান করা হবে। দলগত চ্যাম্পিয়ন ও রানার্স আপ দলকে ট্রফি দেওয়া হবে। সেরা সাঁতারু পুরুষ ও মহিলাকে ট্রফি প্রদান করা হবে।


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
মেহেদী হাসান মিরাজ। ছবি: সংগৃহীত
ভারত সিরিজ ঘিরে আশাবাদী মিরাজ, সম্পর্ক স্বাভাবিকে তৎপর বিসিবি
অ্যাডাম র‌্যামসে-পিটি
কমনওয়েলথ গেমস স্বর্ণ হারিয়ে ভেঙে পড়লেন তিনবারের অলিম্পিক চ্যাম্পিয়ন
ফাইল ছবি
বিসিবির কোচ নিয়োগ পরীক্ষায় ভরাডুবি, যোগ্য প্রার্থী মিলছে না