ইরান ইস্যুতে সরাসরি অংশ নিচ্ছে ফ্রান্স

ইরান-এর বিপক্ষে ইসরায়েল ও যুক্তরাষ্ট্র-এর অভিযানে প্রথমবারের মতো সরাসরি অংশ নিচ্ছে ফ্রান্স। দেশটির প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাখোঁ জানিয়েছেন, ফ্রান্সের পরমাণু শক্তিচালিত বিমানবাহী রণতরী চার্লস দ্য গল-কে ভূমধ্যসাগরে মোতায়েনের নির্দেশ দিয়েছেন তিনি।
টেলিভিশনে সম্প্রচারিত এক ভাষণে মঙ্গলবার (৩ মার্চ) এ তথ্য জানান ম্যাখোঁ। তিনি বলেন, ২ মার্চ সোমবার ভূমধ্যসাগরীয় অঞ্চলভুক্ত দেশ সাইপ্রাস-এ ব্রিটেনের সামরিক ঘাঁটিতে ইরান থেকে নিক্ষিপ্ত ক্ষেপণাস্ত্র ও মানববিহীন উড়োজাহাজ আঘাত হেনেছে।
তিনি আরও বলেন, যেহেতু সাইপ্রাস ইউরোপীয় ইউনিয়ন-এর সদস্য, তাই জোটের সনদ অনুযায়ী সাইপ্রাসের নিরাপত্তা নিশ্চিত করতে ভূমধ্যসাগরে বিমানবাহী রণতরী মোতায়েনের সিদ্ধান্ত নিয়েছে ফ্রান্স।
ইতিমধ্যে চার্লস দ্য গল বাল্টিক সাগর থেকে ভূমধ্যসাগরের উদ্দেশে রওনা হয়েছে বলেও জানিয়েছেন ফরাসি প্রেসিডেন্ট।
ভিওডি বাংলা/আ







