• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live

ইরানের নতুন সর্বোচ্চ নেতা মুজতবা খামেনি

আন্তর্জাতিক ডেস্ক    ৪ মার্চ ২০২৬, ০৯:৪৭ এ.এম.
মুজতবা খামেনি-ছবি: সংগৃহীত

ইরানের নতুন সর্বোচ্চ নেতা হিসেবে নির্বাচিত হয়েছেন আয়াতুল্লাহ আলি খামেনির ছেলে মুজতবা খামেনি। 

বুধবার (৪ মার্চ) ইরানভিত্তিক সংবাদমাধ্যম ইরান ইন্টারন্যাশনাল দাবি করেছে, ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনির মৃত্যুর পর তার ছেলে মুজতবা খামেনিকে নতুন সর্বোচ্চ নেতা হিসেবে নির্বাচিত করেছে এসেম্বলি অব এক্সপার্টস।

প্রতিবেদনে বলা হয়, সিদ্ধান্ত গ্রহণে ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি)-এর প্রভাব ছিল। তবে এ বিষয়ে ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যম বা সরকারের পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো নিশ্চিতকরণ পাওয়া যায়নি।

এর আগে বার্তাসংস্থা ফার্স নিউজ জানায়, ৮৬ বছর বয়সী খামেনি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলায় নিহত হয়েছেন এবং তাকে মাশহাদের ইমাম রেজা মাজারে দাফন করা হবে। যদিও দাফনের তারিখ ঘোষণা হয়নি।

এদিকে, সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে মার্কিন কনস্যুলেটের কাছে ড্রোন হামলার ঘটনা ঘটেছে। স্থানীয় কর্তৃপক্ষ জানায়, হামলার পর আগুন লাগলেও দ্রুত নিয়ন্ত্রণে আনা হয় এবং কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। এর আগে সৌদি আরবের রিয়াদে অবস্থিত মার্কিন দূতাবাসেও হামলার তথ্য মিলেছে, তবে সেখানেও প্রাণহানির খবর নেই।

ভিওডি বাংলা/জা

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
মমতার বাড়িতে সিআইডি
মমতার বাড়িতে সিআইডি
ট্রাম্পের ধমকে চুপ হয়ে গেলেন নেতানিয়াহু
ট্রাম্পের ধমকে চুপ হয়ে গেলেন নেতানিয়াহু
শুভেন্দুর ৪৮০০ বাংলাদেশিকে পুশইন দাবি নাকচ করল বিজিবি
শুভেন্দুর ৪৮০০ বাংলাদেশিকে পুশইন দাবি নাকচ করল বিজিবি