• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

সেই শিশুটির সঙ্গে কী হয়েছিল? ঘাতকের রোমহর্ষক স্বীকারোক্তি

চট্টগ্রাম প্রতিনিধি    ৪ মার্চ ২০২৬, ১১:১৪ এ.এম.
ছবি-ভিওডি বাংলা

চট্টগ্রামের সীতাকুণ্ডে পারিবারিক দ্বন্দ্বের জেরে ঘটে যাওয়া নৃশংস ঘটনায় প্রাণ হারালেন সাত বছর বয়সী শিশু জান্নাতুল নাইমা ইরা। দুই দিন জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে থাকার পর মঙ্গলবার (৩ মার্চ) ভোর ৫টার দিকে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

ঘটনার মূল নেপথ্যকার হিসেবে পুলিশ বাবু শেখ (৪৫) নামের এক প্রতিবেশীকে শনাক্ত করেছে। তিনি শিশুটির বাড়ির পাশেই ভাড়া থাকলেও স্থায়ী বাড়ি গাইবান্ধায়। মঙ্গলবার দুপুরে কুমিরা কাজীপাড়া এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

পুলিশ বলছে, রোববার সকালে পূর্বপরিকল্পনা অনুযায়ী বাবু শেখ শিশুটিকে চকলেট কিনে দেয়ার প্রলোভন দেখিয়ে বাড়ি থেকে ডেকে নিয়ে যায়। কুমিরা থেকে বাসযোগে সীতাকুণ্ড বাসস্ট্যান্ডে নেমে পায়ে হেঁটে পাহাড়ি এলাকায় নিয়ে যায়। সেখানে তাকে জোরপূর্বক ধর্ষণের চেষ্টা করা হয়। শিশুটি চিৎকার শুরু করলে অভিযুক্ত তার কাছে থাকা ধারালো অস্ত্র দিয়ে গলায় আঘাত করে এবং মৃত ভেবে ঘটনাস্থলে ফেলে রেখে পালিয়ে যায় বলে জবানবন্দিতে উল্লেখ করে।

আহত অবস্থায় শিশুটি নির্মাণাধীন সড়কের দিকে ওঠার সময় স্থানীয় শ্রমিকরা তাকে উদ্ধার করে। বেলা আনুমানিক ১টা ৩০ মিনিটে তারা থানায় খবর দেন। পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে শিশুটিকে প্রথমে সীতাকুণ্ড উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। পরে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়, যেখানে ভোরে তার মৃত্যু হয়।

পুলিশ সূত্রে জানা যায়, কুমিরা থেকে সীতাকুণ্ড পাহাড় পর্যন্ত দীর্ঘ সিসিটিভি ফুটেজ সংগ্রহ এবং আধুনিক প্রযুক্তি ব্যবহার করে অভিযুক্ত বাবু শেখকে শনাক্ত করা হয়। গ্রেপ্তারকালে তার দেখানো স্থানে থেকে রক্তমাখা পোশাকসহ বিভিন্ন আলামত উদ্ধার করা হয়েছে। তাকে আদালতে প্রেরণ করা হয়েছে এবং আইনগত প্রক্রিয়া শুরু হয়েছে।

সীতাকুণ্ড থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মহিনুল ইসলাম জানান, শিশুটির মা রোববার অজ্ঞাতপরিচয় ব্যক্তিদের আসামি করে মামলা দায়ের করেছিলেন। এখন এই মামলা হত্যা মামলায় রূপান্তরিত হবে।

মোহাম্মদ নাজির আহমেদ খাঁন বলেন, “শিশুটিকে হত্যার পরিকল্পনা ছিল দীর্ঘদিনের পারিবারিক দ্বন্দ্বের কারণে। প্রযুক্তিগত ও সিসিটিভি ফুটেজ বিশ্লেষণের মাধ্যমে অভিযুক্তকে শনাক্ত করা সম্ভব হয়েছে। তাকে গ্রেপ্তার করা হয়েছে এবং সব ধরনের প্রমাণ সংগ্রহ করা হয়েছে।”

ঘটনার পর এলাকায় আতঙ্ক বিরাজ করছে। স্থানীয়রা জানাচ্ছেন, শিশুদের নিরাপত্তা নিশ্চিত করতে এই ধরনের ঘটনায় দ্রুত ব্যবস্থা নেওয়া প্রয়োজন।

ভিওডি বাংলা/জা

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
তারেক রহমান দেশের জন্য আশীর্বাদ হয়ে এসেছেন: প্রিন্স
তারেক রহমান দেশের জন্য আশীর্বাদ হয়ে এসেছেন: প্রিন্স
শটগান হাতে অসুস্থ কর্মীকে দেখতে গেলেন বিএনপি নেতা
শটগান হাতে অসুস্থ কর্মীকে দেখতে গেলেন বিএনপি নেতা
বরগুনায় সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবারকে চেক হস্তান্তর
বরগুনায় সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবারকে চেক হস্তান্তর