• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

চুক্তিতে চার সচিব নিয়োগ দিলো সরকার

   ৩ মার্চ ২০২৬, ১০:১০ পি.এম.
ছবি: সংগৃহীত

একটি মন্ত্রণালয় এবং তিনটি বিভাগে সাবেক চারজন সরকারি কর্মকর্তাকে চুক্তিভিত্তিক সচিব হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।

মঙ্গলবার (৩ মার্চ) জনপ্রশাসন মন্ত্রণালয় তাদের এক বছরের মেয়াদের জন্য পৃথক প্রজ্ঞাপনের মাধ্যমে সচিব পদে নিয়োগ দিয়েছে।

নিয়োগপ্রাপ্ত কর্মকর্তাদের মধ্যে মো. শহীদুল হাসানকে স্থানীয় সরকার বিভাগে, রফিকুল আই মোহাম্মদকে কৃষি মন্ত্রণালয়ে, আবদুল খালেককে মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগে এবং মো. কামরুজ্জামান চৌধুরীকে স্বাস্থ্যসেবা বিভাগে দায়িত্ব দেওয়া হয়েছে।

প্রজ্ঞাপনগুলোতে বলা হয়েছে, সরকারি চাকরি আইন, ২০১৮-এর ধারা ৪৯ অনুযায়ী এই নিয়োগ দেওয়া হয়েছে। শর্ত অনুযায়ী, নিয়োগপ্রাপ্তদের অন্য যেকোনো পেশা, ব্যবসা বা সরকারি, আধা-সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানের সঙ্গে সম্পর্ক পরিত্যাগ করে যোগদানের তারিখ থেকে এক বছর মেয়াদে দায়িত্ব পালন করতে হবে। এছাড়া নিয়োগের অন্যান্য শর্ত চুক্তিপত্রের মাধ্যমে নির্ধারিত হবে।

ভিওডি বাংলা/এমএস

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ছাত্রদের নির্বাচনী অঙ্গীকার বাস্তবায়নে অংশ নেওয়ার আহ্বান
সড়ক পরিবহন, রেল ও নৌমন্ত্রী ছাত্রদের নির্বাচনী অঙ্গীকার বাস্তবায়নে অংশ নেওয়ার আহ্বান
কড়াইল বস্তি থেকে শুরু হচ্ছে ফ্যামিলি কার্ড বিতরণ
কড়াইল বস্তি থেকে শুরু হচ্ছে ফ্যামিলি কার্ড বিতরণ
চালের দাম বাড়ার খবর শুনে দ্রুত ব্যবস্থা নেওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর
চালের দাম বাড়ার খবর শুনে দ্রুত ব্যবস্থা নেওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর